Wednesday, March 4, 2026
HomeBig news২টি বন্দে ভারত পেল জম্মু ও কাশ্মীর

২টি বন্দে ভারত পেল জম্মু ও কাশ্মীর

ওয়েবডেস্ক- ২২ এপ্রিল পহেলগামে (Pahalgam) নারকীয় কাণ্ড ঘটে। আর তার এক মাস ১৫ দিনের মাথায় জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কাশ্মীরকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। কাশ্মীরের প্রধান আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। এই অপার সৌন্দর্য্য যাতে মানুষ উপভোগ করতে পারে, তার রেলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকের আরও উন্নত করতে বিশেষ নজর দিয়েছে মোদি সরকার।

কারণ পর্যটন শিল্পের (Tourism Industry) মাধ্যমে কাশ্মীরকে আর্থিকভাবে সামলম্বী করে তুলতে চাইছে সরকার। সম্প্রতি বিশ্বের দরবারে অপারেশন সিঁদুর (Operation Sindoor) ও পাকিস্তানের জঘন্যতম কাজকে তুলে ধরতে বিদেশে যান প্রতিনিধিরা। জাকার্তায় গিয়ে সেখানকার মানুষকে জীবনে অন্তত একবার কাশ্মীরে বেড়াতে আসার অনুরোধ রাখেন তিনি।

আজ জম্মু কাশ্মীরে এসে একগুচ্ছ কর্মসূচির মধ্যে বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই প্রথম কাশ্মীর উপত্যকায় সেমি হাইস্পিড গতির এই ট্রেন ছুটবে। এই বন্দে ভারত ট্রেনের গতিপথ হবে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং শ্রীনগরের মধ্যে। এই রুটে দিনে দুটি করে বন্দে ভারত চলবে। ৭ জুন থেকেই সাধারণ মানুষের জন্য এই রুটে বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হবে। ভারতীয় রেল এই ট্রেনের বুকিং শুরু করে দিয়েছে।

আরও পড়ুন- বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধনে নরেন্দ্র মোদি

কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের, ভ্রমণে সময় লাগবে তিনঘণ্টা। মঙ্গলবার বাদে সপ্তাহে এই ট্রেনটি পরিষেবা দেবে।  এই ট্রেনটি বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে সেতু এবং ভারতের প্রথম কেবল রেল ব্রিজ অঞ্জি খাদ সেতুর ওপর দিয়ে ছুটবে। কাটরা থেকে শ্রীনগর: ট্রেন নং ২৬৪০১ ছাড়াবে সকাল ৮:১০ (শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন)। বানিহাল স্টেশনে স্টপেজ দেবে সকাল ৯:৫৬ (দু মিনিট থামবে)। শ্রীনগরে পৌঁছবে সকাল ১১:০৮।

দ্বিতীয় ট্রেন নং ২৬৪০৩ ছাড়বে দুপুর ২টো ৫৫ মিনিটে কাটরা থেকে। বানিহাল স্টেশনে স্টপেজ দেবে বিকেল ৪:৪০ (২ মিনিটের স্টপ) শ্রীনগরে পৌঁছবে বিকেল ৫টা ৫৩ মিনিট।

ফেরার পথে ট্রেনটি শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত ছুটবে। ট্রেন নম্বর, ২৬৪০৪ ছাড়বে সকাল ৮:০০ টা শ্রীনগর থেকে, বানিহাল স্টেশনে পৌঁছবে: সকাল ৯টা (২ মিনিট থামবে)। কাটরায় পৌঁছাবে: সকাল ১০টা ৫৮ মিনিটে। বন্দে ভারত নং ২৬৪০২ ছাড়বে দুপুর ২টো শ্রীনগর থেকে। বানিহাল স্টেশনে স্টপেজ: বিকেল ৩:০৮ (২ মিনিট স্টপ) কাটরায় আসবে: বিকেল ৪টা ৫৮ মিনিটে।

IRCT অ্যাপ অনুযায়ী, ২৬৪০১ কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের চেয়ার কার সিটের জন্য ভাড়া লাগবে ৭১৫ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ভাড়া লাগবে ১,৩২০ টাকা। ২৬৪০৩ নম্বরের ট্রেনের জন্য চেয়ার কার সিটের ভাড়া ৬৬০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া জন্য ১,২৭০ টাকা। পাশাপাশি শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত ট্রেন নম্বর ২৬৪০২-এর ভাড়া ৮৮০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১,৫১৫ টাকা। ট্রেন নম্বর ২৬৪০৪-এর টিকিটের দাম চেয়ার কারের জন্য ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য ১,৩২০ টাকা।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80