Thursday, April 9, 2026
HomeScrollফের দুর্ঘটনার কবলে ‘তেজস’! যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Tejas

ফের দুর্ঘটনার কবলে ‘তেজস’! যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রযুক্তিগত ত্রুটির কারণেই কি ঘটল এই ঘটনা? কী বলছে তদন্তের রিপোর্ট?

ওয়েব ডেস্ক: এই নিয়ে তৃতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) অন্যতম সেরা যুদ্ধবিমান (Fighter Jet) ‘তেজস’ (Tejas)। অবতরণের সময় একাধিক সমস্যা দেখা দেয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট সিরিজের ‘তেজস’ বিমানে। যদিও এই ঘটনার জেরে বিমানের পাইলট হতাহত হননি। সূত্রের খবর, দুর্ঘটনা ঘটার আগেই তিনি প্যারাসুট খুলে নিরাপদভাবে মাটিতে নেমে আসেন। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির অপারেশনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের পর অবতরণের সময় যুদ্ধবিমানটিতে সমস্যা দেখা দেয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনও প্রযুক্তিগত ত্রুটিই (Technical Glitch) দুর্ঘটনার কারণ। বিমানের অনবোর্ড সিস্টেমে গোলযোগ হয়েছিল বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পহেলগাম কেড়েছে স্বামীকে, জোটেনি স্থায়ী চাকরি, কন্যাকে নিয়ে দিশেহারা বেহালার পরিবার

বায়ুসেনায় অন্তর্ভুক্তির পর এখনও পর্যন্ত এটি তৃতীয় তেজস যুদ্ধবিমান দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে জয়সলমেরের কাছে। একটি ফায়ারপাওয়ার প্রদর্শনী থেকে ফেরার সময় বিমানটি ভেঙে পড়ে, যদিও পাইলট নিরাপদে ইজেক্ট করেছিলেন।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ২০২৫ সালের নভেম্বরে। সংযুক্ত আরব আমিরশাহির একটি এয়ারশো চলাকালীন ভেঙ্গে পড়ে যুদ্ধবিমান। সেই ঘটনায় তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় এবং পাইলট প্রাণ হারান। ভয়াবহ সেই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto