Sunday, June 7, 2026
HomeScrollআমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত! জানালেন মার্কো রুবিও
Marco Rubio

আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত! জানালেন মার্কো রুবিও

বাণিজ্যচুক্তি জটের মধ্যেই এমনটা জানালেন মার্কিন বিদেশ সচিব

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) সঙ্গে এখনও চূড়ান্ত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়নি ভারতের (India)। এর মাঝেই ভারত সফরে এসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio) জানান, আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ লক্ষ কোটি টাকা) মার্কিন পণ্য কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

রবিবার এক্স হ্যান্ডেলে রুবিও (Marco Rubio) জানান, নায়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ও মার্কিন কূটনীতিকদের অসাধারণ কাজের জন্য জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

আরও খবর : মাসে ২ লক্ষ টাকার টোপে রুশ সেনায় ভারতীয়রা! যুদ্ধে মৃত ৪৯, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মূলত, চারদিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব। প্রথমে তিনি এসেছিলেন কলকাতায়। এর পর সোজা যান দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন তিনি। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল। এমনকি জ্বালানি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও (Marco Rubio)-কে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশ্বের কল্যাণে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এভাবেই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।” রুবিও জানিয়েছিলেন, মোদির সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি খাতে দু’দেশের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি মোদিকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini