Wednesday, July 8, 2026
HomeScrollজ্বালা গুট্টার পর স্তন্যদুগ্ধ দান করলেন নকুল মেহতার স্ত্রী জানকী
Jwala Gutta

জ্বালা গুট্টার পর স্তন্যদুগ্ধ দান করলেন নকুল মেহতার স্ত্রী জানকী

প্রায় ৯০ প্যাকেট স্তন্যদুগ্ধ মিল্ক ব্যাঙ্কে দান করলেন অভিনেতা নকুল মেহতার স্ত্রী

ওয়েব ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার (Jwala Gutta) পর এ বার স্তন্যদুগ্ধ দানের উদ্যোগে প্রশংসা কুড়োলেন টেলিভিশন (Television) অভিনেতা নকুল মেহতার (Nakul Mehta) স্ত্রী জানকী পারেখ (Janki Parekh)। সম্প্রতি তিনি প্রায় ৯০ প্যাকেট স্তন্যদুগ্ধ মিল্ক ব্যাঙ্কে দান করেছেন। মূলত এনআইসিইউতে থাকা সদ্যোজাত শিশুদের জন্যই এই উদ্যোগ নিয়েছেন জানকী।

২০২৫ সালে নকুল ও জানকীর পরিবারে আসে কন্যাসন্তান রোমি। বর্তমানে মেয়ের বয়স প্রায় ৯ মাস। সেই সময় থেকেই নিয়মিত ভাবে স্তন্যদুগ্ধ সংগ্রহ করে সংরক্ষণ করছিলেন জানকী। সম্প্রতি সেই দুধই মিল্ক ব্যাঙ্কে দান করেন তিনি। সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতার স্ত্রী।

আরও পড়ুন: ‘যমুনা ঢাকি’র নস্ট্যালজিয়া ফিরিয়ে গ্র্যান্ড কামব্যাক! চার বছর পর ফের একসঙ্গে রুবেল-শ্বেতা

জানকী জানিয়েছেন, মেয়ের জন্মের পর থেকে প্রতিদিন একাধিক বার পাম্প করতে হত তাঁকে। শারীরিক ক্লান্তি, মানসিক চাপ- সবকিছুর মধ্যেও নিজেকে বোঝাতেন, সন্তানের প্রয়োজনের জন্যই এই পরিশ্রম। তাঁর কথায়, “স্তন্যদুগ্ধ সংগ্রহ করা, সংরক্ষণ করা, সবটাই করেছিলাম যদি কোনও দিন মেয়ের প্রয়োজন হয়। তবে রোমি সরাসরি স্তন্যপান করে, এখন আবার শক্ত খাবারও খেতে শুরু করেছে।”

এর পরেই তাঁর মনে হয়, এতদিন ধরে জমিয়ে রাখা দুধ যদি অন্য কোনও শিশুর কাজে লাগে, সেটাই হবে সবচেয়ে বড় তৃপ্তি। জানকীর কথায়, “এই দুধের ব্যাগগুলোর সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। দান করার দিন বারবার কেঁদেছি। তবে এটা ভেবে ভাল লেগেছে যে, যেসব শিশুর সত্যিই প্রয়োজন, তাদের কাজে লাগবে।”

একজন মা হিসেবে নিজের সন্তানের পাশাপাশি অন্য শিশুদেরও পুষ্টি জোগাতে পারার অনুভূতি তাঁকে গর্বিত করেছে বলেও জানিয়েছেন জানকী। সমাজমাধ্যমে তাঁর এই উদ্যোগের প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto