Saturday, March 28, 2026
HomeBig newsবাড়ছে ট্রেনের ভাড়া! কোন টিকিটের দামে কত বৃদ্ধি? দেখে নিন
Indian Railways

বাড়ছে ট্রেনের ভাড়া! কোন টিকিটের দামে কত বৃদ্ধি? দেখে নিন

২৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে রেলের নতুন ভাড়া

ওয়েব ডেস্ক: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। ২০২৫-এর শেষলগ্নে বাড়ছে ট্রেনের ভাড়া (Train Fare Hike)। আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে রেলের নতুন ভাড়ার হার। যদিও শহরতলি বা সাবার্বান ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। তবে দূরপাল্লার (Long Route Train) যাত্রায় যাত্রীদের গুনতে হবে বেশি টাকা।

ভারতীয় রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে, ২১৫ কিলোমিটার পর্যন্ত জেনারেল ক্লাসের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। একই হারে এসি কোচের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে, নতুন ভাড়া কার্যকর হলে নন-এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রায় অতিরিক্ত ১০ টাকা খরচ হবে।

আরও পড়ুন: রাতভর তুষারপাত! বরফের চাদরে ঢাকল ভূস্বর্গ, দেখুন কাশ্মীরের ছবি

রেলওয়ের দাবি, গত এক দশকে দেশের রেল নেটওয়ার্ক ও পরিষেবা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সেই সঙ্গে বেড়েছে কর্মীসংখ্যাও। এই ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

রেল সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে রেলওয়ের ম্যানপাওয়ার খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা, আর পেনশন বাবদ খরচ ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে রেল পরিচালনার মোট খরচ হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এই বাড়তি খরচ সামাল দিতে রেল কর্তৃপক্ষ একদিকে যেমন কার্গো লোডিং বৃদ্ধির উপর জোর দিচ্ছে, তেমনই যাত্রী ভাড়া বৃদ্ধির পথেও হাঁটছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot