HomeScrollবিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
Indigo

বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নবি মুম্বই থেকে শ্রীনগরগামী 6E 225 বিমান বেতে ঢোকার সময় দুর্ঘটনার মুখে, যাত্রী ও ক্রুদের সকলেই নিরাপদ

ওয়েব ডেস্ক : শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম বা VDGS-এর পোলে ধাক্কা খেল ইন্ডিগোর (Indigo) একটি বিমান। শুক্রবার সকাল ৯টা ২ মিনিট নাগাদ বেয় নম্বর ৬-এ বিমানটিকে পার্ক করানোর সময় এই ঘটনা ঘটে। ধাক্কায় বিমানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নবি মুম্বই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর 6E 225 বিমানটিতে ঘটনার সময় যাত্রী ও ক্রু সদস্যরা ছিলেন। তবে দুর্ঘটনায় কারও আঘাত লাগেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকলেই নিরাপদে বিমান থেকে নেমে আসেন। যাত্রীদের নামানোর জন্য ব্যবহার করা হয় ম্যানুয়াল সিঁড়ি।

আরও খবর : পরপর ব্যর্থতার পর বড় কামব্যাক ISRO-র, ‘নটি বয়’ GSLV-র হাত ধরে মহাকাশে EOS-05

ঘটনার পরই বিমানের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোটা বিষয়টি তদন্ত করবে।ঠিক কী কারণে বিমানটি VDGS পোলে গিয়ে ধাক্কা খেল, তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে। আপাতত কোনও নির্দিষ্ট কারণকে দায়ী করা হচ্ছে না। এদিকে এই ঘটনার জেরে শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় কোনও বড় প্রভাব পড়েনি। বিমান ওঠানামা নির্ধারিত সময়সূচি মেনেই চলেছে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News