Wednesday, June 17, 2026
HomeScrollরাধাকৃষ্ণনের শপথ, পিছনের সারিতে বসেই সবটা দেখলেন ধনখড়!
Jagdeep Dhankhar

রাধাকৃষ্ণনের শপথ, পিছনের সারিতে বসেই সবটা দেখলেন ধনখড়!

পদত্যাগের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল প্রাক্তন উপরাষ্ট্রপতিকে

ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে নয়াদিল্লির (New Delhi) রাষ্ট্রপতি ভবনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি (Vice President) হিসেবে শপথ (Oath) গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। সকাল ১০টা ১০ মিনিটে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ দিল্লির একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব।

তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হল সদ্য পদত্যাগ করা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) উপস্থিতি। বাদল অধিবেশনের প্রথম দিনেই তিনি পদত্যাগের ঘোষণা করেন এবং এরপর এই প্রথমবার জনসম্মুখে তাঁকে দেখা গেল। অনুষ্ঠানে তাঁকে দূরে নায়ডুদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

আরও পড়ুন: মোহন ভাগবতের জন্মদিনে কলম ধরেলেন মোদি! কী লিখলেন?

উল্লেখ্য, চলতি সপ্তাহে পুরানো সংসদের সংবিধান ভবনে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষের শাসক ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ভোটগণনা শেষে রাধাকৃষ্ণন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জয়ী হন। তিনি ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে পরাজিত করেন। রাধাকৃষ্ণন মোট ৪৫২টি ভোট পেয়েছেন, যেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফলাফলে বিরোধী শিবিরের অন্দরেই ‘ক্রস ভোটিং’ হয়েছে।

তবে সেসব বিতর্ককে পিছনে ফেলে শুক্রবার সকালে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রাধাকৃষ্ণন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এককালের সংঘ প্রচারক থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে আরোহণ—সিপি রাধাকৃষ্ণনের এই যাত্রা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। আগামী দিনে তাঁর নেতৃত্বে সংসদের কার্যক্রম এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা কী হবে, তা সময়ই বলবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO