Wednesday, May 20, 2026
Homeঅমরনাথ যাত্রার পুণ্যার্থীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা, জেনে নিন

অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা, জেনে নিন

ওয়েব ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)। ৯ আগস্ট পর্যন্ত চলবে এই পুণ্যযাত্রা। কিন্তু এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে রয়েছে বাড়তি সতর্কতা। থাকছে কড়া নিরাপত্তার বলয়। কারণ, মাত্র কয়েক মাস আগেই জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। ফলে এবার অমরনাথ যাত্রার প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা যে সর্বোচ্চ, তা স্পষ্ট।

এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police) সম্প্রতি পুণ্যার্থীদের (Pilgrims) জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। প্রথমত, কাউকে একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একা একা যাত্রা নয়, বরং দলের সঙ্গে থেকে নিরাপত্তার মধ্যে থাকাই বেশি সুরক্ষিত বলে মনে করছে প্রশাসন। দ্বিতীয়ত, পুণ্যার্থীদের নিরাপত্তা বলয়ের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: বর্ষার শুরুতেই সেতু বিপর্যয়! ফের কাঠগড়ায় বিহার প্রশাসন

নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে ইতিমধ্যেই ‘অপারেশন শিব’ (Operation Shiva) নামে একটি কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা শুরু হয়েছে। এই বিশেষ ব্যবস্থাপনায় ইতিমধ্যে অমরনাথ যাত্রাপথের থ্রিডি ম্যাপিং সম্পূর্ণ করা হয়েছে। সেনা মোতায়েন করা হয়েছে যাত্রাপথ, বেসক্যাম্প, স্পর্শকাতর এলাকা এবং এমনকি পুণ্যার্থীদের থাকার জায়গাগুলিতেও।

এছাড়াও, প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে ব্যবহার করা হবে ড্রোন এবং হেলিকপ্টার। সঙ্গে থাকবে বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা। এছাড়াও, নথিভুক্ত পুণ্যার্থীদের দেওয়া হবে ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ, যার মাধ্যমে তাঁদের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখা সম্ভব হবে। উল্লেখযোগ্যভাবে, যাত্রা শুরুর আগেই জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার নিরাপত্তা পর্যালোচনা করেছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot