Thursday, April 30, 2026
HomeScrollগ্রামে ভয়ঙ্কর বুনো জন্তুর হানা! গরু চরাতে গিয়ে আর ফিরল না কৃষক
Leopard Attack

গ্রামে ভয়ঙ্কর বুনো জন্তুর হানা! গরু চরাতে গিয়ে আর ফিরল না কৃষক

সূর্য ডুবলে একা একা বাড়ি থেকে বেরোনো বারণ, সতর্কতা জারি একাধিক গ্রামে

ওয়েব ডেস্ক: গ্রামের মধ্যে আচমকা ঢুকে পড়ল চিতাবাঘ (Leopard Attack)। সামনে ছিলেন এক কৃষক, তাঁর উপর নির্মম হামলা চালাল বুনো জন্তুটি। তাতে বেঘোরে প্রাণ হারালেন ৩৬ বছরের এক ব্যক্তি। রবিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) বিড জেলায় ঘটল এই ঘটনা। সেখানের আসতি তহসিলের বাভি-দারেওয়াড়ি এলাকায় গরু চরানোর সময় চিতার হানায় প্রাণ হারালেন এই কৃষক (Farmer Death)। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেন্দ্র বিশ্বনাথ গলহার। তিনি রবিবার সকালবেলা বাড়ি থেকে বেরোন। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি ফেরেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এতে সন্দেহ জাগে গ্রামবাসীদের মনে। অনেকেই চিতাবাঘেরহামলার আশঙ্কাও করেন। এরপর বনদফতর ও স্থানীয় প্রশাসনে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যাবেলায় বনকর্মীদের তল্লাশি অভিযানে রাজেন্দ্র গলহারের আধখাওয়া দেহ মেলে মাঠের মধ্যে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, চিতাবাঘের হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: শারীরিক সম্পর্কে বাধা! রাগের বশে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক স্বামী

বনবিভাগের রেঞ্জ ফরেস্ট অফিসার অমোল মুন্দে জানিয়েছেন, “মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।” তিনি আরও জানান, চিতাবাঘের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশ ও বনবিভাগের পক্ষ থেকে স্থানীয়দের একা বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রায় ১৫টি গ্রামে নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি চিতাবাঘের আক্রমণ প্রতিরোধে সচেতনতা অভিযানও শুরু হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188