Monday, April 20, 2026
HomeScrollভিখারির সঙ্গে প্রেম, স্বামী-সন্তান ছেড়ে পালালেন গৃহবধূ

ভিখারির সঙ্গে প্রেম, স্বামী-সন্তান ছেড়ে পালালেন গৃহবধূ

লখনউ: রাস্তা ধারে বসে ভিক্ষা করত এক যুবক। যে যেমন পারত কিছু দিয়ে যেত তাকে। কিন্তু হঠাৎ করে ভিখারিকে দেখে সাহায্য করতে এগিয়ে এলেন এক গৃহবধূ (House Wife)। এত ক্ষণ পর্যন্ত সব ঠিক ঠাকই চলছিল। কিন্তু গোল বাধল অন্য জায়গায়। ভিক্ষা দিতে দিতে ওই ভিখারিকে (Beggar) ভালোবেসে (Love) ফেললেন তিনি।

ধীরে ধীরে সম্পর্ক প্রেমের দিকে এগোয়। ভিক্ষা দেওয়ার অছিলায় মন দেওয়া নেওয়া চলতে থাকে। কিন্তু এর পরের কাণ্ডটা আরও অবাক করার মতো।

স্বামী, ৬ সন্তানের মা সংসার ছেড়ে পালিয়ে গেলেই ভিখারির সঙ্গে। নতুন বছর পড়তেই এই কীর্তি করেছেন ওই তরুণী। থানায় অভিযোগ দায়ের করার পর তার খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন: অনগ্রসর শ্রেণিতে ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি হাইকোর্টে বাতিল, শুনানি সুপ্রিম কোর্টে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) হরদৌয়ে এলাকার ঘটনা। হরপালপুর এলাকার বাসিন্দা রাজু জানিয়েছেন, রাজেশ্বরী ও তাঁদের ছয় সন্তান রয়েছে। সুখের জীবন ছিল তাদের। কিন্তু নানহে পণ্ডিত নামে এক ভিখারির সঙ্গে রাজেশ্বরীর আলাপ হয়। সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। ফোনেও তাঁদের কথা হত। দু’জনের এই সম্পর্ক ঘিরে আগেই সন্দেহ হয়েছিল রাজুর। তাঁর ধারণা, নানহে পণ্ডিতের সঙ্গেই রাজেশ্বরী পালিয়ে গিয়েছেন।

রাজু জানিয়েছেন, দিন কয়েক আগেই নানহে পণ্ডিত প্রতিবেশীর বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন। সেসময় রাজেশ্বরীর সঙ্গে তাঁর কথা শুরু হয়। ৩ জানুয়ারি রাজেশ্বরী বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বাধ্য হয়েই থানায় অভিযোগ জানান তিনি।

পুলিশের কাছে রাজু জানিয়েছেন, তাঁর মোষ বিক্রির সমস্ত টাকা নিয়ে রাজেশ্বরী পালিয়ে গিয়েছেন। থানায় ভিখারির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারায় মামলা রুজু করেছেন তিনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor