Sunday, March 15, 2026
HomeScroll‘জোর করে ধর্মান্তরকরণ’ পেতে হবে কঠিন শাস্তি, ঘোষণা মধ্যপ্রদেশে

‘জোর করে ধর্মান্তরকরণ’ পেতে হবে কঠিন শাস্তি, ঘোষণা মধ্যপ্রদেশে

ভোপাল: জোর করে ধর্মান্তরকরণ (Forced conversion) হলে কোনও রেয়াত করা হবে না, কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। নারী দিবসের দিনই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা, জোর করে ধর্মান্তকরণের শাস্তি মৃত্যুদণ্ড (Capital Punishment)।

ভোপালের (Bhopal) এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব (Chief Minister Mohan Yadav) বলেছেন, “আমাদের নিষ্পাপ মেয়েদের প্রলোভন বা ভালোবাসার টোপ দিয়ে ধর্মান্তরকরণেরর মতো অপরাধ এই রাজ্য মেনে নেবে না। যারা এই কাজ করবে তাদের পেতে হবে কঠিন শাস্তি।এই ধরনের লোকদের বাঁচতে দেওয়া উচিত নয়।

 

আরও পড়ুন: ‘মহাকুম্ভ চলাকালীন সঙ্গমের জল দূষিত ছিল না, স্নানের উপযুক্ত’, ‘উলটো সুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

২০২১ সালের ৮ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় ‘ধর্মীয় স্বাধীনতা’ আইন পাস হয়। ওই আইনের মাধ্যমে বিজেপি জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে তাদের অবস্থান আরও কঠোর করে।

‘লাভ জিহাদ’ শব্দটি এখানে প্রাধান্য পেয়েছে। সেখানে হিন্দু মহিলাদের বিয়ে করে ইসলামে ধর্মান্তরিত করার জন্য মুসলিম পুরুষদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই আইন রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাটেও।

মধ্যপ্রদেশের আইনের বিধানে অবৈধ ধর্মান্তকরণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। লোভ দেখিয়ে, মিথ্যা প্রচার করে, বলপূর্বক বা হুমকি দিয়ে ধর্মান্তরকরণের কাজগুলি এই আইনের বিধানের মধ্যে পড়ে।

এখানে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে সম্পন্ন যেকোনও বিবাহ বাতিল ঘোষণা করা হবে। ধর্ম গোপন করে বিবাহ করলে লঙ্ঘনকারীদের ১০ বছর পর্যন্ত জেল এবং ৫০,০০০ টাকা জরিমানাও করা যেতে পারে। আইন অনুসারে ধর্মান্তরিত ব্যক্তির বাবা-মা, আইনি অভিভাবক বা ভাইবোনদের অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা ধর্মান্তরিত হতে ইচ্ছুক তাদের ৬০ দিন আগে জেলা প্রশাসনে কাছে আবেদন করে জানাবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker