Friday, July 17, 2026
HomeScroll‘মন কি বাত’ থেকে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা মোদির

‘মন কি বাত’ থেকে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা মোদির

নয়াদিল্লি: নিরপেক্ষতা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার সেই কমিশনের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মন কি বাত (Maan Ki Baat) অনুষ্ঠান থেকে সেই নির্বাচন কমিশনেরই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

মন কি বাত থেকে মোদি বলেন, দীর্ঘ সময় ধরেই নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক, সুষ্ঠুভাবে করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আসছে। যা প্রশংসনীয়।

আরও পড়ুন: কেন সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হল না? জেনে নিন আসল কারণ

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। কিন্তু এবার যেহেতু এবার শেষ রবিবার সাধারণতন্ত্র দিবস পড়েছে, সেকারণে প্রধানমন্ত্রীর মন কি বাত এক সপ্তাহ আগে সম্প্রচারিত হল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, কমিশন ভোট প্রক্রিয়াকে আরও আধুনিক করেছে। স্বচ্ছভাবে ভোট করার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা ভোট দিন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটা বেশি করে সম্ভব অংশগ্রহণ করুন, এবং সেটাকে শক্তিশালী করুন।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে সামনে দিল্লি বিধানসভার ভোট। অন্যদিকে মহারাষ্ট্রের নির্বাচনের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রবলভাবে সরব হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের দাবি ছিল মহারাষ্ট্রের গোটা নির্বাচন প্রক্রিয়াই কারচুপি। ইভিমের বদলে ব্যালটে ভোট করার দাবি তোলে কংগ্রেস।  কিন্তু প্রধানমন্ত্রী কংগ্রেসের নাম না করে, কমিশনকে সামনে রেখে বিরোধীদের বার্তা দিলেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot