Saturday, March 14, 2026
HomeScroll‘মোহিনী’কে কেন ৫০০ কোটির সম্পত্তি দিয়ে গেছেন রতন টাটা?

‘মোহিনী’কে কেন ৫০০ কোটির সম্পত্তি দিয়ে গেছেন রতন টাটা?

ওয়েব ডেস্ক: ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম জনপ্রিয় রতন টাটা (Ratan Tata)। মৃত্যুর পরেও তাঁকে সম্মানের সঙ্গে স্মরণ করেন অনেকে। সম্প্রতি, তাঁর উইল (Will) প্রকাশ্যে এসেছে। এই উইল অনুযায়ী, রতন টাটা তাঁর অবশিষ্ট সম্পত্তির প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি, মোহিনী মোহন দত্ত (Mohini Mohan Dutta) নামে এক ব্যক্তির জন্য রেখে গিয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর টাটা পরিবার ও ঘনিষ্ঠ মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে যে, কে এই মোহিনী মোহন দত্ত। চলুন তাঁকে এবার চিনে নেওয়া যাক।

মোহিনী মোহন দত্ত জামশেদপুরের (Jamshedpur) বাসিন্দা এবং পেশায় একজন উদ্যোগপতি। তিনি স্ট্যালিয়ন (Stallion) নামে একটি ট্র্যাভেল এজেন্সির মালিক ছিলেন, যা পরবর্তীতে তাজ গ্রুপ অফ হোটেলের (Taj Group Of Hotels) তাজ সার্ভিসেসের সঙ্গে জুড়ে যায়। এদিকে স্ট্যালিয়ন নামের ওই ট্রাভেল এজেন্সির ৮০ শতাংশ মালিকানা ছিল দত্ত পরিবারের হাতে, বাকি ২০ শতাংশ ছিল টাটা গোষ্ঠীর অধীনে। এছাড়াও, মোহিনী মোহন দত্ত থমাস কুকের আগের সহযোগী প্রতিষ্ঠান টিসি ট্রাভেল সার্ভিসেসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ট্রাম্পের প্রত্যর্পণ নিয়ে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

১৯৬০-এর দশকের গোড়ার দিকে, জামশেদপুরের ডিলার্স হোস্টেলে রতন টাটার সঙ্গে মোহিনী মোহন দত্তের প্রথম সাক্ষাৎ হয়। তখন রতন টাটার বয়স ছিল মাত্র ২৪ বছর। সেই সময় থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ছয় দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল তাঁদের মধ্যে।

রতন টাটার উইল অনুযায়ী, তাঁর অবশিষ্ট সম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ মোহিনী মোহন দত্তের জন্য নির্ধারিত হয়েছে। তবে, এই সম্পত্তি বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হতে হাইকোর্টের অনুমোদন দরকার। প্রোবেট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এই কাজ। এর জন্য প্রায় ছ’মাস সময় লাগতে পারে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel