Saturday, August 15, 2026
HomeScrollপ্রশ্নফাঁসে বাতিল নিট, অবসাদে চরম সিদ্ধান্ত তরুণীর
NEET Exam

প্রশ্নফাঁসে বাতিল নিট, অবসাদে চরম সিদ্ধান্ত তরুণীর

এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কর্নাটকে

ওয়েব ডেস্ক : অনেক আশা নিয়ে নিট পরীক্ষা (NEET Exam) দিয়েছিলেন পড়ুয়ারা। কিন্তু প্রশ্ন ফাঁসের (Question leaked Case) কারণে বাতিল হয়েছে সেই পরীক্ষা। এই পরীক্ষা নতুন করে নেওয়া হবে আগামী ২১ জুন। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) (NTA)। এর মাঝেই বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর দেহ। পরিবারের দাবি, নিট বাতিল হওয়ায় হতাশার জেরে চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই ছাত্রী।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম ভাগ্যশ্রী। ওই ছাত্রী কর্নাটকের (Karnataka) কালবুরাগি জেলার বাসিন্দা। গত ২ মে নিটের পরীক্ষা দিয়েছিলেন তিনি। তবে প্রশ্ন ফাঁসের কারণে তা বাতিল হয়ে গিয়েছিল। মৃতার বাবা জানিয়েছিলেন, প্রথমবারের পরীক্ষা ভালো হয়েছিল মেয়ের। ফলে সে অনেক আশাবাদী ছিল।

আরও খবর : পোষ্যকে শেষ বিদায় জানাতে গিয়ে কী হল মালিকের? আপনার চোখে জল এনে দেবে এই ভিডিও

কিন্তু ফের পরীক্ষায় বসার কথা জেনে হতাশ হয়ে পড়েন তরুণী। পরিবারের দাবি, সেই হতাশা থেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই তরুণী। পুলিশ (Police) সূত্রে খবর, নিজেদের অ্যাপার্টমেন্ট থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ মে যে পরীক্ষা হয়েছিল তাতে পরীক্ষায় বসেছিলেন ২২ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার কারণে অনেকেই চরম সিদ্ধান্ত নেন, ১৬ মে রাজস্থানে এক পড়ুয়ার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল। পরিবারের দাবি, ভালো পরীক্ষা দিয়েছিল সে। কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার কারণে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এদিকে কর্নাটকের ঘটনা মিলিয়ে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k