Thursday, June 18, 2026
HomeScrollসরকারি ওয়ার্কশপে বাঁদরের বাঁদরামি! ভিডিও দেখলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও
Viral Video

সরকারি ওয়ার্কশপে বাঁদরের বাঁদরামি! ভিডিও দেখলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও

এই বাঁদর যে কাণ্ড ঘটিয়েছে, তা দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা

ওয়েব ডেস্ক: ‘বাঁদরামি করিস না’— ছোটদের বকতে গিয়ে এই কথা প্রায়ই শোনা যায়। আর সেই কথার সত্যতাই যেন আবার প্রমাণ করল এক দুষ্টু বাঁদর (Monkey)। গুজরাতে (Gujarat) সরকারি কর্মশালার মাঝখানে হঠাৎ ঢুকে পড়ে সে যা কাণ্ড ঘটিয়েছে, তা দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া সেই ভিডিও (Viral Video) এখন নেটপাড়ার অন্যতম আলোচনার বিষয়।

জানা গিয়েছে, ২০২৬ সালের জনশুমারি উপলক্ষে গুজরাতে একটি সরকারি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে শিক্ষক, পুরসভার কর্মী এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। আসন্ন জনগণনায় তাঁদের দায়িত্ব ও কাজের পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময়ই আচমকা কর্মশালার হলে ঢুকে পড়ে একটি বাঁদর।

আরও পড়ুন: পোষ্যকে শেষ বিদায় জানাতে গিয়ে কী হল মালিকের? আপনার চোখে জল এনে দেবে এই ভিডিও

‘দেশগুজরাত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, বাঁদরটি একেবারে শান্তভাবে হলঘরে ঢুকে উপস্থিত মানুষের মাঝে গিয়ে বসে পড়ে। এমন ভাব যেন সেও বুঝি কর্মশালার অংশগ্রহণকারী! প্রথমে এক মহিলার চেয়ারের হাতলে গিয়ে বসে বাঁদরটি। পরিস্থিতি বুঝে ওই মহিলা প্রায় নিশ্চল হয়ে বসে থাকেন। আশপাশের উপস্থিত ব্যক্তিরাও সতর্ক নজর রাখছিলেন তার দিকে। কেউ কেউ আবার হাসাহাসিও শুরু করেন।

কিছুক্ষণ পরে বাঁদরটি উঠে গিয়ে আর এক মহিলার চেয়ারের মাথায় বসে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ওই মহিলা মাথার উপর একটি বই চাপা দিয়ে বসে থাকেন। ভিডিওর শেষ অংশে দেখা যায়, ধীরে ধীরে হলঘর প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। অনেকে বাইরে বেরিয়ে গিয়েছেন। আর সেই সময়ও নির্বিকার ভাবে চারপাশ পর্যবেক্ষণ করছে বাঁদরটি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। বহু মানুষ বাঁদরটির কাণ্ড দেখে মজার মন্তব্য করেছেন। তবে অনেকে আবার ঘটনাটিকে অন্য দৃষ্টিতেও দেখেছেন। এক নেটাগরিক মন্তব্য করেন, “বনভূমি ধ্বংস করে নগরায়নের ফলেই প্রাণীগুলো বিভ্রান্ত হয়ে মানুষের এলাকায় চলে আসছে। ওরা বুঝতেই পারে না কোথায় যাওয়া উচিত আর কোথায় নয়।” আবার অনেকেই কর্মশালায় উপস্থিত মানুষজনের শান্ত আচরণের প্রশংসা করেছেন। তাঁদের মতে, কেউ আতঙ্কিত হয়ে বাঁদরটিকে আঘাত না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO