Sunday, March 29, 2026
HomeScrollনাম নেই, ভোট দিতে পারলেন না উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

নাম নেই, ভোট দিতে পারলেন না উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ড: ভোটার তালিকায় (Votar List) নাম নেই, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের (Ex-Uttarakhand Chief Minister Harish Rawat) । উত্তরাখণ্ড (Uttarakhand) জুড়ে ১১টি পৌর কর্পোরেশন, ৪৩টি পৌরসভা এবং ৪৬টি নগর পঞ্চায়েতের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাওয়াতের ভোটে নাম বাদ নিয়ে জোর চাঞ্চল্য শুরু হয়েছে উত্তরাখণ্ড জুড়ে।

বৃহস্পতিবার সকালে ভোট (Vote) দিতে যান কংগ্রেস (Congress) নেতা, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। কিন্তু গিয়ে দেখেন তালিকায় নাম নেই।

আরও পড়ুন: ঘন কুয়াশায় কলকাতা এয়ারপোর্টে বিঘ্নিত বিমান চলাচল

উত্তরাখণ্ডের দীর্ঘদিনের বাসিন্দা রাওয়াত। যিনি এপ্রিল-জুন ফেডারেল নির্বাচন এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে দেরাদুনের নিরঞ্জনপুর পাড়া থেকে ভোট দিয়েছিলেন। কিন্তু এবার ভোট দিতে গিয়ে তিনি অবাক হয়ে যান। দীর্ঘক্ষণ দেখেও তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম খুঁজে পাওয়া যায়নি। অবশেষে জানিয়ে দেওয়া হয়, নাম তালিকায় নেই। ২০০৯ সাল থেকেই রাওয়াত এখানে ভোট দিয়ে আসছেন।

সংবাদ মাধ্যমে তিনি বিজেপিকে নিশানা করে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, আমি সেই সকাল থেকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমার তালিকায় নাম নেই, জানিয়ে দেওয়া হয়েছে। আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু আমার নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাওয়াত। তাঁর অভিযোগ, বুথ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, সার্ভারটি খারাপ আছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না তিনি।

এদিন সকালের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যের সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। ধামি বলেন, আমি উত্তরাখণ্ডের সমস্ত মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা সবসময় বিজেপির পাশে দাঁড়িয়েছেন, একটি ডাবল ইঞ্জিন সরকার গঠন করতে সাহায্য করেছেন। আপনারাই নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করেছেন। আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, অনুগ্রহ করে সকল বিজেপি প্রার্থীদের বিজয়ী করুন এবং একটি ট্রিপল ইঞ্জিন সরকার গঠনে সহায়তা করুন।”

দেখুন অন্য খবর:

 

 

 

 

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot