Thursday, May 14, 2026
HomeScrollশনিবার ধর্মঘটের ডাক দিল ওলা, উবর ও র‍্যাপিডো চালকরা!
Drivers Strike

শনিবার ধর্মঘটের ডাক দিল ওলা, উবর ও র‍্যাপিডো চালকরা!

এই ধর্মঘটের ডাক দিয়েছে তেলঙ্গানা গিগ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন

ওয়েব ডেস্ক : শনিবার ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ (All India Breakdown)-এর ডাক দিলেন ওলা (Ola), উবর (Uber) ও র‍্যাপিডো (Rapido) চালকরা (Drivers)। অর্থাৎ চালকদের তরফে ধর্মঘটের (Strike) ডাক দেওয়া হয়েছে। ফলে ৭ ফেব্রুয়ারি অন্তত ৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে হাজার হাজার ক্যাব পরিষেবা। এর ফলে আগামীকাল সমস্যার মুখে পড়তে চলেছেন যাত্রীরা। জানা যাচ্ছে, এই ধর্মঘটের ডাক দিয়েছে তেলঙ্গানা গিগ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। দেশ জুড়ে বহু সংগঠন এই ধর্মঘটকে সমর্থন করেছে। তবে প্রশ্ন উঠছে কেন এই ধর্মঘট?

চালকদের অভিযোগ, ওলা, উবর ও র‍্যাপিডোর মতো সংস্থাগুলি নিজেদের ইচ্ছে মতো ভাড়া ঠিক করছে। ২০২৫ সালের মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস অনুযায়ী ভাড়া পাচ্ছেন না চালকরা। ফলে আয় কমছে। অন্যদিকে ইনসেনটিভ নিয়েও সমস্যার কথা জানিয়েছেন চালকরা (Drivers)। যে সব কারণেই এই ধর্মঘট বলেই জানা যাচ্ছে। বহু ইউনিয়ন দাবি করেছে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার জন্য আর্থিক সঙ্কটে পড়ছেন চালকরা। সেই কারণে ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘ব্রেকডাউন’ পালন করা হবে।

আরও খবর : এবার পশ্চিম এশিয়ার ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যের পথে ভারত!

অন্যদিকে ইউনিয়নগুলোর দাবি, প্রাইভেট গাড়িতে রাইড শেয়ারিং পরিষেবা চলছে। তা বন্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়া ২০২৫-এর নির্দেশিকার ১৭.৩ ধারা বাতিলের দাবি তুলেছেন তাঁরা। দাবি করা হয়েছে, এই ধারার ফলে নির্ধারিত টাকার থেকে অনেক কমে ভাড়া বুকিং নিচ্ছে অ্যাপক্যাব সংস্থাগুলি। যার ফলে আয় কমে যাচ্ছে বলে জানাচ্ছেন চালকরা।

এই সব দাবি নিয়ে শনিবার ৬ ঘন্টার ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ (All India Breakdown)-এর ডাক দেওয়া হয়েছে। এর ফলে আগামী কাল যাত্রীদের পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই মনে করেছেন অনেকে। ফলে যাঁরা অ্যাপ-ক্যাব পরিবহনের উপর নির্ভরশীল, তাঁকে বিকল্প ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto