HomeScrollহাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস, পাসের পথে সংশোধনী বিল
Howrah

হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস, পাসের পথে সংশোধনী বিল

ভোট হবে ৬৬ ওয়ার্ডে

হাওড়া: আগামীকাল বিধানসভায় পেশ হতে চলেছে “হাওড়া মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬” (Howrah Municipal Amendment Bill 2026)। এই বিলকে কেন্দ্র করে হাওড়া (Howrah) পুরসভার ওয়ার্ড কাঠামোয় বড় পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে। শুরুতে হাওড়া মিউনিসিপালিটির মোট ওয়ার্ড সংখ্যা ছিল ৫০। পরে বালি পুরসভা সংযুক্ত হওয়ায় অতিরিক্ত ১৬টি ওয়ার্ড যুক্ত হয় এবং মোট সংখ্যা দাঁড়ায় ৬৬।

পরবর্তীকালে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসংখ্যা বৃদ্ধির কারণে জেলা শাসক (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট), হাওড়া ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস করেন। সেই প্রক্রিয়ায় হাওড়া পুরসভা এলাকাতেই ৬৬টি ওয়ার্ড নির্ধারিত হয়।

আরও পড়ুন: উদয়ন গুহ–শুভেন্দু তরজায় তপ্ত বিধানসভা, কটুক্তি ঘিরে হট্টগোল

এদিকে ইতিমধ্যেই বালি পুরসভাকে আলাদা প্রশাসনিক ইউনিট হিসেবে পৃথক করা হয়েছে। ফলে বালির ১৬টি ওয়ার্ড বাদ গিয়েছে হাওড়া পুর এলাকা থেকে। সব মিলিয়ে সংশোধিত কাঠামো অনুযায়ী, আগামী পুর নির্বাচনে হাওড়া পুরসভায় মোট ৬৬টি ওয়ার্ড নিয়েই ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News