Friday, March 13, 2026
Home৮ ঘন্টা ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’, ধাপে ধাপে উধাও ৩ কোটি টাকা!

৮ ঘন্টা ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’, ধাপে ধাপে উধাও ৩ কোটি টাকা!

ওয়েব ডেস্ক: ফের ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর (Digital Arrest) শিকার এক প্রৌঢ়া। সাইবার দুনিয়ায় আট ঘন্টা ধরে প্রতারণার শিকার হলেন মুম্বইয়ের (Mumbai) এক বর্ষীয়ান চিকিৎসক। এক বা দুই লক্ষ নয়, প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়ালেন তিন কোটি টাকা। তবে শুধুমাত্র ওই মহিলা নন, একইসঙ্গে সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার হয়েছেন তাঁর স্বামীও। ইতিমধ্যে পুলিশের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের (Mumbai Police) সাইবার ক্রাইম শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ভুয়ো পরিচয়ে ফোন করে চিকিৎসককে জানানো হয় যে, তাঁর নামে একটি সিম কার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজকর্ম চালানো হচ্ছে। তারপর থেকেই একের পর এক ভিডিও কল আসে প্রৌঢ়ার মোবাইলে। কখনও সিবিআই, কখনও ইডি, কখনও আবার মুম্বই পুলিশের নাম করে ভয় দেখানো হয়। বলা হয়, আর্থিক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছে এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: নির্মম প্রতিশোধ! বিষ দিয়ে ৫ বাঘের হত্যা, কর্নাটকে গ্রেফতার ৩

চিকিৎসকের স্বামীর বর্ণনা অনুযায়ী, এক ভিডিও কলে পুলিশের উর্দি পরা এক ব্যক্তি সরাসরি বলেন, গ্রেফতার এড়াতে চাইলে জরুরি ভিত্তিতে টাকা দিতে হবে। তারপর শুরু হয় টাকার দাবিদাওয়া। প্রায় আট দিন ধরে লাগাতার চাপ ও ভয় দেখিয়ে চিকিৎসকের কাছ থেকে কড়ায় গণ্ডায় তুলে নেওয়া হয় তিন কোটি টাকা। চূড়ান্ত মানসিক চাপে পড়ে শেষ পর্যন্ত তাঁরা প্রতারকদের কথা বিশ্বাস করে পুরো টাকা দিয়ে দেন।

তবে টাকা দেওয়ার পরেও যখন গ্রেফতার বা মামলার কোনও চিহ্ন দেখা গেল না, তখন তাঁদের সন্দেহ হয়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যে মুম্বই সাইবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি বলেই খবর।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel