Monday, March 2, 2026
HomeBig newsমধ্যপ্রাচ্যের সংঘাত! এবার যুদ্ধের বলি এক ভারতীয়! শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের
Indian Died In Middle East War

মধ্যপ্রাচ্যের সংঘাত! এবার যুদ্ধের বলি এক ভারতীয়! শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের

ওমানের মুসকাট গভর্নরেট উপকূলের কাছেই ঘটল এই ভয়ঙ্কর ঘটনা

ওয়েব ডেস্ক: অশান্তির আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East War)। আর এবার এই যুদ্ধের বলি হলেন এক ভারতীয় (Indian Died)। ওমানের (Oman) মুসকাট গভর্নরেট উপকূলের কাছে বিস্ফোরকবোঝাই একটি নৌকার ধাক্কায় একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয় বলে খবর। ওমানের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘এমকেডি ব্যোম’ (MKD VYOM) নামের তেলবাহী জাহাজটি মুসকাট গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি মানববিহীন নৌকার আক্রমণের শিকার হয়।

সূত্রের খবর, এই হামলার জেরে ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রক আরও জানায়, ঘটনায় এক নাবিকের মৃত্যু হয়েছে এবং বাকি ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও মৃত নাবিক কোন দেশের তা ওমানের এই সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে সে দেশের এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় নিহত ব্যক্তি একজন ভারতীয়ই ছিলেন। পাশাপাশি, উদ্ধার হওয়া ২১ জন ক্রুয়ের মধ্যে ১৬ জন ভারতীয়, চার জন বাংলাদেশি এবং এক জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: খামেইনিকেই কেন টার্গেট করা হল? অবশেষে জবাব দিল ইজরায়েল

ঘটনার পর ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India in Oman) এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সে দেশের দূতাবাস জানায়, “এমকেডি ব্যোম জাহাজে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।” দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওমানের স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখা হচ্ছে এবং জাহাজে থাকা ভারতীয়দের দ্রুত ও নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সবরকম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos