Monday, March 30, 2026
HomeScrollশীতকালীন অধিবেশনে SIR, দিল্লির ঘটনা নিয়ে আলোচনা চায় বিরোধীরা!
Winter Session in Parliament

শীতকালীন অধিবেশনে SIR, দিল্লির ঘটনা নিয়ে আলোচনা চায় বিরোধীরা!

অধিবেশনের সময় কমিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ!

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে উত্তাল গোটা দেশ। তার মাঝেই সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় সরকার (Central Government)। শীতকালীন অধিবেশনের (Winter Session in Parliament) কর্মসূচি ঠিক করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল। সূত্রের খবর, বিরোধীরা শাতকালীন অধিবেশনে কেন্দ্রের কাছে এসআইআর, দিল্লি বিস্ফোরণ (Delhi Incident) এবং বিদেশ নীতি নিয়ে আলোচনা চেয়েছে।

মূলত সোমবার, ১ ডিসেম্বর থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন (Winter Session in Parliament) । যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশন চলার কথা ২০ দিন। কিন্তু বেশ কিছু ছুটির জন্য সেই সময়সীমা কমে হয়েছে ১৫ দিন। আর শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি অভিযোগ করে বলেছেন, এসব করে সংসদীয় ব্যবস্থাকে খর্ব করতে চাইছে কেন্দ্র। তিনি আরও বলেছেন, কেন্দ্রের কাছে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা চেয়েছি। তবে দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকে তুলে ধরেছে। সঙ্গে তিনি জানিয়েছেন, এর পাশাপাশি, ভোটার তালিকা ও নির্বাচনী ব্যবস্থা নিয়েও সংসদে আলোচনা হওয়া উচিত।

আরও খবর : সোমে শুরু শীতকালীন অধিবেশন, সকাল ১০ টায় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ মোদির

এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “যেহেতু এটি শীতকালীন অধিবেশন, আমরা আশা করি সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন। উত্তপ্ত বিতর্ক এড়িয়ে চলবেন। সংসদে বিতর্ক হবে, এবং আমি আশা করি কোনও ঝামেলা হবে না। আমরা যদি ঠান্ডা মাথায় কাজ করি, তাহলে দেশের জন্য উপকারী হবে এবং সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলবে।”

এদিন সঙ্গে বৈঠকে ছিলেন, করেন রিজুজু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এদিন বিরোধীদের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন, কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি, তৃণমূলের তরফে ছিলেন ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আরজেডির তরফে ছিলেন মনোজ ঝা। তবে এখন দেখার বিষয় বিরোধীদের প্রস্তাবিত দাবি নিয়ে শীতকালীন অধিবেশনে কেন্দ্র আলোচনা করে কি না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot