Saturday, February 28, 2026
HomeScrollকবে মার্কিন সফরে যাচ্ছেন মোদি? জানিয়ে দিলেন ট্রাম্প নিজেই

কবে মার্কিন সফরে যাচ্ছেন মোদি? জানিয়ে দিলেন ট্রাম্প নিজেই

ওয়েব ডেস্ক: দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট (USA President) হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শপথ নেওয়ার পর থেকেই একটা জল্পনা চলছিল যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কবে মার্কিন সফরে যাবেন। সোমবার পর্যন্ত এই বিষয়ে কোনও আপডেট না থাকলেও মঙ্গলবার জানা গেল, মোদির মার্কিন সফরের সম্ভাব্য সময়সূচি। আর সেই কথা জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে অর্থাৎ, ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

সম্প্রতি, ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন খোদ মোদি। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে একথা জানান। ওই পোস্টে মোদি লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।”

আরও পড়ুন: আচমকা ট্রাম্পকে ফোন মোদির! কী কথা হল দু’জনের?

সোমবার ফ্লোরিডা থেকে ম্যারিল্যান্ডে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির মার্কিন সফরের বিষয়ে বড় কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এদিন বলেন, “মোদির সঙ্গে আমার অনেকক্ষণ ধরে কথা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক রয়েছে।” তবে মোদির সঙ্গে তাঁর কী নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে তিনি কিছুই জানাননি।

প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত সময়কালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন একাধিকবার প্রকাশ্যে মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন। সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল ২০১৯ সালের টেক্সাসের হিউস্টনে হওয়া ঐতিহাসিক ‘হাউডি মোদি’ সভা। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত এবং প্রবাসী ভারতীয়দের সামনে মোদি ট্রাম্পের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেছিলেন, “আব কি বার ট্রাম্প সরকার।”তাই এবার ট্রাম্পের ক্ষমতায় আসা আসা ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা করছে কূটনৈতিক মহল।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola