Wednesday, August 19, 2026
HomeScrollলাদাখ ইস্যুতে ফের উত্তাল লোকসভা! ‘সাসপেন্ড’ ৮ কংগ্রেস সাংসদ
Parliament

লাদাখ ইস্যুতে ফের উত্তাল লোকসভা! ‘সাসপেন্ড’ ৮ কংগ্রেস সাংসদ

কেন বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করলেন ওম বিড়লা? দেখুন

ওয়েব ডেস্ক: সোমবারের পর মঙ্গলবারও উত্তাল লোকসভা (Lok Sabha)। ভারত-চীন সীমান্তবর্তী লাদাখের সুরক্ষা ইস্যুতে (Ladakh Issue) বিরোধীদের তুমুল হট্টগোলে মুলতুবি হয়ে গেল সংসদের (Parliament) অধিবেশন। শুধু তাই নয়, স্পিকারের দিকে কাগজ ছোড়া সহ সংসদ কক্ষের নিয়মবহির্ভূত কাজের অভিযোগে আট কংগ্রেস (Congress) সাংসদকে ‘সাসপেন্ড’ (Suspend) করলেন স্পিকার ওম বিড়লা (Om Birla)।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের অপ্রকাশিত বইয়ের অংশ পড়ার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাদানুবাদ। এর মধ্যেই স্পিকারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে। এই ঘটনার পর হিবি ইডেন, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, মানিকম টাগোর-সহ কংগ্রেসের আট সাংসদকে চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন: Whatsapp-এর ডেটা সুরক্ষা নিয়ে Meta-কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

এদিকে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন যে, ভারত-চীন সীমান্ত ইস্যুতে মুখ খুলতেই বিজেপি তাঁকে ‘চুপ করিয়ে দেওয়ার’ চেষ্টা করছে। সোমবারও একই কারণে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বলে জানান তিনি। এর পাশাপাশি ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা জটিল এই চুক্তি হঠাৎ রাতারাতি চূড়ান্ত হয়েছে এবং এতে দেশের কৃষক ও দুগ্ধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী দেশের কৃষকদের স্বার্থ বিক্রি করে দিয়েছেন।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor