Friday, March 13, 2026
HomeScrollরিসেপশনিস্টকে মারধর, রিসর্টের ম্যানেজার খুনে গ্রেফতার ২ পুলিশ কর্মী

রিসেপশনিস্টকে মারধর, রিসর্টের ম্যানেজার খুনে গ্রেফতার ২ পুলিশ কর্মী

হিমাচল: হিমাচলে (Himachal Incident) রিসর্ট ম্যানেজার (Manager) খুনে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বর্ষবরণের (New Year Party) রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে,ওই রিসর্টের ম্যানেজার রাতে খাবার ও পানীয় দিতে অস্বীকার করায় এই খুনের ঘটনা ঘটে। এমনকি রিসর্টের রিসেপশনিস্টকে মারধর করা হয়।

জানা গেছে, বর্ষবরণের দিন গভীর রাতে ওই তিন পুলিশ কর্মী রিসর্টে ঢুকে খাবার ও পানীয়ের দাবি করতে থাকেন। সেই সময় রিসেপশনিস্ট জানান, এখন আর খাবার ও পানীয় পরিবেশন করা সম্ভব নয়। এর পরেই রিসেপসনিস্টের সঙ্গে বাগ বিতণ্ডা শুরু হয় ওই তিন পুলিশ কর্মীর।

রিসেপশনিস্টকে মারধর করেন তারা। এই গন্ডগোল চলাকালীন মধ্যস্থতা করতে আসেন ওই রিসর্টের ম্যানেজার। এদিকে তার ওপরেই চড়াও হয় তিন পুলিশ কর্মী। রিসর্টের ম্যানেজার রাজিন্দরকে আক্রমণ করে তারা।  এই হামলায় মৃত্যু হয় রিসর্ট ম্যানেজারের। বর্ষবরণের দিন ডালহৌসির (Dalhousie) বেসরকারি বানিখেত (Banikhet) রিসর্টের (Resort) ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

.

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু, রয়েছেন ভেন্টিলেশনে

জানা গেছে,  মঙ্গলবার গভীর রাতে রিসর্টে পৌঁছান তিন পুলিশকর্মী। খাবার ও পানীয় দিতে বলেন তারা। রিসেপশনিস্ট সচীন জানান, অনেক রাত হয়ে গেছে। এত রাতে তাঁদের পক্ষে আর পরিষেবা দেওয়া সম্ভব নয়। কর্মীরাও আর নেই। তখনই সচীনকে মারতে শুরু করেন ওই পুলিশ কর্মীরা। ম্যানেজার রাজিন্দর থামাতে এলে তাঁকে মারতে শুরু  করেন তারা। মারের চোটে মাটিতে পড়ে যান ম্যানেজার। মৃত্যু হয় তাঁর।

ঘটনার প্রতিবাদে চাম্বা পাঠানকোটে জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ অনুপ ও অমিত নামে দুই কনস্টেবল খুনের অপরাধে গ্রেফতার করে। স্থানীয়দের বক্তব্য, বর্ষবরণ ছিল তাই হয়তো পুলিশ কর্মীরা মদ্যপ অবস্থায় ছিলেন।

চাম্বার পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে অভিযুক্ত পুলিশকে বরখাস্ত করা হয়েছে, এবং বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

দেখুন অন্য খবর-

 

 

 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel