Saturday, March 21, 2026
HomeScrollভারতীয় টাকার দামে রেকর্ড পতন! কারণ কী?
Indian Rupees

ভারতীয় টাকার দামে রেকর্ড পতন! কারণ কী?

এমন পতন কেন হচ্ছে ভারতীয় টাকার?

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতীয় মুদ্রার (Indian Rupees) বাজারে। শুক্রবার ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হয়েছে। একদিকে ডলারের (Dollar) শক্তি বৃদ্ধি। অন্যদিকে বিদেশি বিনিয়োকারীদের শেয়ার বিক্রির কারণে আশঙ্কার মুখে ভারতের অর্থনীতি (Indian Economy)। শুক্রবার দিনের শেষের ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমেছিল ৮২ পয়সা। যার ফলে ডলার প্রতি টাকার (Rupees) নতুন দাম হয়েছে ৯৩.৭১ টাকা।

তবে প্রশ্ন হচ্ছে, এমন পতন কেন হচ্ছে ভারতীয় টাকার?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (Oil) দাম ছাড়িয়েছে ১০৯ ডলার। এদিকে প্রয়োজনীয় তেলের বিরাট অংশ আমদানি করে ভারত। যার ফলে ভারতীয় টাকার উপর চাপ বেড়েছে। এছাড়া বিশ্বে ডলারের চাহিদা বাড়ছে। সেই কারণেও পতন হচ্ছে ভারতীয় মুদ্রার। পাশাপাশি, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা তুলে নেওয়ায় ভারতীয় মুদ্রার মান কমেছে।

আরও খবর : একধাক্কায় বাড়ল পেট্রোলের দাম! কবে থেকে গুনতে হবে বেশি টাকা? দেখুন বিরাট আপডেট

বিশেষজ্ঞরা আরও আশঙ্কার কথা শোনাচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, আগামী কিছু সময় অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেল প্রতি ৯০ থেকে ১১০ ডলারের মধ্যে থাকে তাহলে টাকার মূল্য আরও কমতে পারে। ফলে ডলারের প্রতি টাকার (Indian Rupees) দাম ১০০ টাকা পর্যন্তও পৌঁছতে পারে।

আর এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। কারণ, বিদেশে ভ্রমণ ও পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে খরচ অনেকটা বাড়তে পারে। এছাড়া বিভিন্ন ইলেট্রনিক্স পণ্যের দামও বাড়তে পারে। আর ভোজ্য তেল ও জ্বালানি আমদানির খরচ বাড়লে অনেক কিছুর দাম হুট করে বাড়তে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked idn slot https://www.annabelle-candy.com/about/