Wednesday, March 4, 2026
HomeScrollআশেপাশেই রুশ তেলের ভাণ্ডার! কঠিন সময়ে ভারতকে সাহায্য করবে রাশিয়া?
Middle East War

আশেপাশেই রুশ তেলের ভাণ্ডার! কঠিন সময়ে ভারতকে সাহায্য করবে রাশিয়া?

ভারতীয় জলসীমার আশপাশেই রয়েছে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল!

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ (Middle East War) পরিস্থিতির জেরে যখন হরমুজ প্রণালী (Strait Of Hormuz) কার্যত অচল হওয়ার মুখে, তখন জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে নয়াদিল্লি। এই আবহেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, দরকার হলে ভারতকে তেল সরবরাহ (Fuel Supply) করতে তৈরি রাশিয়া (Russia)। প্রতিবেদনে এও দাবি করা হয়েছে যে, ভারতীয় জলসীমার আশপাশেই প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল রয়েছে।

মধ্যপ্রাচ্যে সংকট বৃদ্ধির জেরে বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ- হরমুজ প্রণালী। এদিকে ভারত তার মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ৪০ শতাংশই আমদানি করে হরমুজ প্রণালী হয়ে। সামগ্রিকভাবে দেশের তেলের চাহিদার প্রায় ৮০ শতাংশই বিদেশ নির্ভর। ফলে এই রুটে বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের জ্বালানি সরবরাহে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলাচ্ছে পাকিস্তান? সৌদির পাশে দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি পাক মন্ত্রীর

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ভারতের জলসীমার কাছাকাছি একাধিক পণ্যবাহী জাহাজ বর্তমানে অবস্থান করছে, যেগুলিতে মোট প্রায় ৯৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। যদিও এই জাহাজগুলি রাশিয়ার মালিকানাধীন নয়, তবে সেগুলিতে থাকা তেল রাশিয়ার বলেই জানা গিয়েছে। প্রয়োজনে কয়েক সপ্তাহের মধ্যেই ওই তেল ভারতে পৌঁছে দেওয়া সম্ভব বলে ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, রাশিয়া আগেই জানিয়েছিল, ভারতের জ্বালানি চাহিদা পূরণে তারা সহায়তা করতে প্রস্তুত। বর্তমান ভূরাজনৈতিক সঙ্কটে সেই অবস্থান আরও স্পষ্ট করল মস্কো। যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে, তা হলে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার এই প্রস্তাব ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80