Wednesday, July 15, 2026
HomeScroll‘রি-নিট’-এর অগ্নিপরীক্ষায় এনটিএ! প্রশ্নফাঁস রুখতে কী ব্যবস্থা? পরীক্ষার্থীদের জন্য কী নির্দেশিকা?
NEET Exam 2026

‘রি-নিট’-এর অগ্নিপরীক্ষায় এনটিএ! প্রশ্নফাঁস রুখতে কী ব্যবস্থা? পরীক্ষার্থীদের জন্য কী নির্দেশিকা?

২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী, প্রশ্নফাঁসের ক্ষত মুছে বিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ এনটিএ-র সামনে

ওয়েব ডেস্ক: গত মে মাসে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যে বিতর্ক ও অস্থিরতার সৃষ্টি হয়েছিল, তার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের পরিবার। পরীক্ষা বাতিল, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র ক্ষোভ। সেই আবহেই রবিবার আয়োজিত হচ্ছে বহু প্রতীক্ষিত ‘রি-নিট’ পরীক্ষা (Re-NEET Exam 2026)। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত। শুধু পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, এই পরীক্ষা ঘিরে খোয়ানো বিশ্বাস ও গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারের চ্যালেঞ্জও রয়েছে এনটিএ (NTA) এবং কেন্দ্রীয় সরকারের (Government Of India) সামনে। তবে গত বছরের বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে এবারের পরীক্ষায় নিরাপত্তা (NEET Exam Security) ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন: সমুদ্রে ভারতের গর্জন! নৌসেনায় জুড়ল ৩ যুদ্ধজাহাজ, জেনে নিন ত্রিফলার শক্তি

রি-নিটের নিরাপত্তায় কী কী ব্যবস্থা?

  • প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে ভারতীয় বায়ুসেনার সহায়তায় আকাশপথে বিভিন্ন কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
  • দেশজুড়ে ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রের ৯৫ হাজারেরও বেশি পরীক্ষাকক্ষে বসানো হয়েছে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা।
  • প্রযুক্তিগত জালিয়াতি রুখতে ব্যবহার করা হচ্ছে ৫১ হাজার ৩১১টি ইলেকট্রনিক জ্যামার।
  • ভুয়ো পরীক্ষার্থী শনাক্ত করতে জোরদার করা হয়েছে বায়োমেট্রিক যাচাই এবং ফেস অথেনটিকেশন ব্যবস্থা।
  • পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে থাকছেন প্রায় ৩৯ হাজার কর্মী।
  • প্রতিটি কেন্দ্রে গড়ে ৪০ থেকে ৫০ জন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
  • পরীক্ষার আগের দিন শনিবার দেশজুড়ে একটি পূর্ণাঙ্গ ‘মক ড্রিল’ চালিয়ে নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থার কার্যকারিতাও পরীক্ষা করে দেখেছে এনটিএ।

রি-নিটে পরীক্ষার্থীদের জন্য কী কী নির্দেশিকা?

  • পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে।
  • নির্ধারিত সময় পেরিয়ে গেলে কাউকেই আর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
  • সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব বা ভুয়ো তথ্য থেকে সতর্ক থাকারও আবেদন জানিয়েছে এনটিএ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot