HomeScrollজঙ্গিদমন অভিযানে মর্মান্তিক দুর্ঘটনা, পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন সেনা আধিকারিক
Rajouri

জঙ্গিদমন অভিযানে মর্মান্তিক দুর্ঘটনা, পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন সেনা আধিকারিক

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেনা মহলে

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) জঙ্গিদমন অভিযানের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক। পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনার সময় পা পিছলে গভীর খাদে পড়ে মৃত্যু হয় লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেনা মহলে।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে রাজৌরি-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ‘অপারেশন শেরওয়ালি’ নামে পরিচিত এই অভিযানে শনিবার অংশ নিয়েছিলেন লেফটেন্যান্ট গোস্বামী।

আরও পড়ুন: ভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের

অভিযানের সময় একটি সেনাদলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। পাহাড়ি ও দুর্গম এলাকায় টহলদারির সময় একটি সরু পথে চলার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যান বলে জানা গিয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর। সেনার তরফে প্রয়াত আধিকারিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শুরুতে গোয়েন্দা সূত্রে খবর মেলে যে রাজৌরির ঘন জঙ্গলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয় ‘অপারেশন শেরওয়ালি’। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

সেনার অনুমান, জঙ্গিরা ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় তাঁদের খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। তাই দুর্গম পাহাড়ি অঞ্চল ও জঙ্গল এলাকায় অভিযান অব্যাহত রাখা হয়েছে।

তবে জঙ্গিদের সন্ধান মেলার আগেই এই দুর্ঘটনায় এক তরুণ সেনা আধিকারিকের মৃত্যু নিরাপত্তা বাহিনীর কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এই আত্মত্যাগে শোকস্তব্ধ সেনা ও সাধারণ মানুষ।

[youtube-feed feed=1]
Read More

Latest News