Tuesday, March 31, 2026
HomeScrollচৈত্রের শেষ মঙ্গলবারে মর্মান্তিক বিপর্যয়, নালন্দার শীতলা মন্দিরে পদপিষ্টে মৃত ৮
Bihar

চৈত্রের শেষ মঙ্গলবারে মর্মান্তিক বিপর্যয়, নালন্দার শীতলা মন্দিরে পদপিষ্টে মৃত ৮

ঘটনাস্থল বিহারের দীপনগর থানার মাঘরা গ্রাম

কলকাতা: চৈত্র মাসের শেষ মঙ্গলবার। ভোর থেকেই পুণ্যার্থীদের ঢল নামছিল নালন্দার (Nalanda) শীতলা মন্দিরে। সেই ভিড়ই কাল হয়ে দাঁড়াল। বিহারের (Bihar) নালন্দা জেলায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল ৮ মহিলা পুণ্যার্থীর। জখম অন্তত ১২ জন (8 killed in a stampede at Nalanda’s Shitala Temple)।

পুলিশ সূত্রে খবর, প্রতি মঙ্গলবারের মতো এ দিনও কয়েকশো ভক্ত ভিড় জমিয়েছিলেন মন্দির চত্বরে। কিন্তু চৈত্র মাসের বিশেষ মঙ্গলবার হওয়ায় ভিড় ছিল নজিরবিহীন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। আচমকাই শুরু হয় হুড়োহুড়ি। কে আগে ঢুকবেন, তা নিয়েই ধাক্কাধাক্কি। আর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

আরও পড়ুন: সোনায় দামে বড় পতন! রুপোতেও ধস, একধাক্কায় কত নামল দাম জানেন?

ঘটনাস্থল দীপনগর থানার মাঘরা গ্রাম। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও প্রশাসন। স্থানীয় এসডিপিও-সহ আধিকারিকেরা পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এই দুর্ঘটনা? প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভিড় এবং ভিড় নিয়ন্ত্রণে ঘাটতির জেরেই এই বিপর্যয়। যদিও ঠিক কী কারণে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী। নিহতদের পরিবারের জন্য ৬ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লক্ষ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা। মন্দিরে পুণ্যার্থীর ভিড় নতুন নয়। কিন্তু সেই ভিড় সামলাতে ব্যর্থ হল প্রশাসন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot