HomeScrollUGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের
NTA

UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের

প্রশ্নপত্রে একাধিক ভুল, সেপ্টেম্বরেই হবে নতুন করে পরীক্ষা; দিতে হবে না অতিরিক্ত ফি

ওয়েব ডেস্ক : UGC-NET জুন ২০২৬ পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠার পর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান—এই তিন বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়া হবে।

NTA জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি পরীক্ষার প্রশ্নপত্রে তথ্যগত, বানান, অনুবাদ ও ব্যাকরণগত একাধিক ভুল খুঁজে পেয়েছে। এমনকী বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হওয়া এবং প্রশ্নের ভাষায় ত্রুটির মতো বিষয়ও সামনে এসেছে।

আরও খবর : জন্মদিনের কেকে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১, হাসপাতালে ৭ শিশু-সহ ১১

নতুন সূচি অনুযায়ী, ইংরেজি ও কমার্সের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর। ইংরেজি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং কমার্স পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এই তিন বিষয়ের পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষার জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার শহর এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বাকি ৮৪টি বিষয়ের ফল প্রকাশের প্রক্রিয়াতেও এই পুনঃপরীক্ষার কোনও প্রভাব পড়বে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News