Sunday, May 17, 2026
HomeScrollকেন্দ্রীয় বাজেটে বাংলার ঝুলি ফের শূন্যই থাকবে?
Union Budget 2026-27

কেন্দ্রীয় বাজেটে বাংলার ঝুলি ফের শূন্যই থাকবে?

শুরুতেই কৃষক, তফশিলি, মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী

ওয়েব ডেস্ক: লোকসভায় বাজেট (Union Budget 2026-27) পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নজরে পাঁচ রাজ্যের ভোট। এবারের বাজেটে ভোট রাজনীতির অঙ্ক কষেই পা ফেলবেন নির্মলা। শুরুতেই কৃষক, তফশিলি, মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কৃষক, তফশিলি, দরিদ্র, মহিলাদের জন্য বাজেট পেশ করাই লক্ষ্য সরকারের।আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের আয় বৃদ্ধি করা। আত্মনির্ভরতাকে পাথেয় করে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, শক্তি সুরক্ষা বাড়িয়েছি এবং বিদেশি আমদানিতে নির্ভরশীলতা কমিয়েছি। জিএসটি থেকে শুরু করে লেবার কোড, শতাধিক সংস্কারের কাজ হয়েছে।

এবারের বাজেটের লক্ষ্য স্পষ্ট-মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের সামাল দেওয়া। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব আর আয়করের বোঝায় নাজেহাল সাধারণ মানুষ করছাড়ের দিকে তাকিয়ে। আয়কর কাঠামোয় কিছু ছাড় দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে, কিন্তু তা কতটা বাস্তবে স্বস্তি দেবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়়ুন: আজ বাজেট, কী কী হতে চলেছে?

বাংলা, অসম, তামিলনাডু, কেরল, পুদুচেরিতে চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটমুখী চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির দিকে এবারের বাজেটে নজর থাকবে। গত বাজেটে বিহারের জন্য একাধিক বড় ঘোষণায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছিল। এবারেও তেমন চিত্র উঠে এলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।গতবারের বিহারের মতো এবারেও কি বিশেষ গুরুত্ব দেওয়া হবে আরেক বিজেপি শাসিত রাজ্য অসমকেই। নাকি বিধানসভা নির্বাচনের আগে বাংলাকেও খুশি করার চেষ্টা করবে মোদি সরকার? না অন্যান্য বছরের মতোই কেন্দ্রীয় বাজেটে বাংলার ঝুলি ফের শূন্যই থাকবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের (West Bengal) দিকে। কারণ, একের পর এক ভোটে এই রাজ্যকে টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির তাবড় নেতারা প্রচার চালিয়ে গিয়েছেন। কিন্তু, সুফল ফলেনি।

পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ু হল মোদি বিরোধী জোট ইন্ডিয়া শরিকদের দখলে। এবং এই তিনটি রাজ্যেই স্বাধীনতার পর থেকে কোনওদিন বিজেপি সরকার গঠন করতে পারেনি। ফলে এই ভোটমুখী রাজ্যগুলির দিকে বাজেটে বিশেষ নজর থাকবে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।ভোটমুখী রাজ্যগুলির মধ্যে অন্যতম এই রাজ্য। সাম্প্রতিক কয়েকটি বাজেটেই রাজ্যটির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ দেখা গিয়েছে, বিশেষ করে সড়ক, জাতীয় সড়ক ও শহুরে পরিবহণ প্রকল্পে। কলকাতা-শিলিগুড়ি অর্থনৈতিক করিডর, জাতীয় সড়ক সম্প্রসারণ, মেট্রো রেল প্রকল্প এবং বন্দরের সঙ্গে যুক্ত পরিকাঠামো উন্নয়নের মতো ঘোষণাগুলি ইতিমধ্যেই গুরুত্ব পেয়েছে।রেল খাতেও পশ্চিমবঙ্গ বিনিয়োগের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ টাউন স্টেশন থেকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (হাওড়া-গুয়াহাটি) উদ্বোধন করেন। একই দিনে ভার্চুয়ালি গুয়াহাটি-হাওড়া রিটার্ন সার্ভিসও চালু হয়, যার ফলে পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে দীর্ঘ দূরত্বের রেল যোগাযোগ আরও মজবুত হয়েছে।‘অমৃত ভারত স্টেশন প্রকল্পের’-এর আওতায় পশ্চিমবঙ্গের ১০১টি রেল স্টেশন নতুন করে সাজানো হচ্ছে। রাজ্যে রেল পরিকাঠামোয় মোট বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot