Saturday, May 16, 2026
HomeBig newsআজ বাজেট, কী কী হতে চলেছে?
Union Budget 2026

আজ বাজেট, কী কী হতে চলেছে?

প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন

ওয়েব ডেস্ক : আজ ১ ফেব্রুয়ারি, রবিবার। প্রত্যেক বছরের মতো ২০২৬ সালেও এই দিনেই সংসদে পেশ হতে চলেছে দেশের বাজেট (Budget 2026)। যা নিয়ে কৌতুহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কোন কোন জিনিসের দাম কমবে? তা নিয়ে প্রত্যেকবারের মতো এবারেও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সঙ্গে নজর থাকবে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে।

আর দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে নবমবার বাজেট (Budget) পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এর পাশাপাশি ৭৫ বছর ধরে চলে আসা ট্র্যাডিশন ভেঙে নজির গড়তে চলেছেন তিনি। মূলত এতদিন বাজেট বক্তৃতা দু’ভাগে বিভক্ত হতো। একটি পার্ট এ আরেকটি পার্ট বি। পার্ট এ-তে থাকত বর্তমান অর্থনৈতিক অবস্থা, কোষাগারের হাল, রাজস্ব আদায়ের মতো একাধিক বিষয়। আর পার্ট বি মোটামুটিভাবে করকাঠামো এবং ছোটখাট নীতির বিষয় থাকতো। ফলে এতদিন পার্ট এ-তেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হতো।

সূত্রের খবর, এই রীতি ভেঙে এবার পার্ট এ সংক্ষিপ্ত হতে পারে। আর পার্ট বি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। আর এই বাজেটে আগামী ২৫ বছরের জন্য দেশকে দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে এই বাজেট হতে চলেছে চলতি শতাব্দীর ছাব্বিশতম বাজেট। তা এই বাজেটে স্বল্প ও দীর্ঘমেয়াদী করকাঠামো দু’টোরই বিস্তারিত বর্ণনা থাকতে পারে। সেকারণেই বাজেটের দ্বিতীয় অংশে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

আরও খবর :

অন্যদিকে গত বছরে ছিল বিহারের ভোট। তার জন্য কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ছিল ঢালাও ঘোষণা করা হয়েছিল। এবার পশ্চিমবঙ্গে (West Bengal) ভোট হতে চলেছে। ফলে বাংলার জন্যও কি একাধিক বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার? এ নিয়ে কৌতূহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বছর বিহারের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। প্রসঙ্গত, অতীতেও বিভিন্ন নির্বাচনমুখী রাজ্যের জন্য কেন্দ্রীয় বাজেটে এমন ঢালাও ঘোষণার প্রবণতা দেখা গিয়েছে। ফলে বার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তেমন কিছু হতে পারে? প্রশ্ন উঠছে

এবার বাজেটে (Burget) সাধারণ মানুষের জন্য কী কী থাকতে পারে..

ক্যামেরা মডিউল এবং ডিসপ্লের মতো মোবাইল যন্ত্রাংশের উপর শুল্ক হ্রাস পেতে পারে, ফলে ভারতে তৈরি স্মার্টফোনগুলিকে আরও সাশ্রয়ী করে তুলতে পারে। এছাড়া স্বাস্থ্য খাতেও আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। বিনামূল্যে চিকিৎসা পরিষেবার বয়সসীমা ৭০ বছর থেকে কমিয়ে ৬০ বছর করা হতে পারে, ফলে আরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন। নতুন কর ব্যবস্থায় ধারা ৮০-ডি-র মতো কর সুবিধা চালু হতে পারে। এটি অনুমোদিত হলে, করদাতারা নিজেদের ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাতে পারেন। জীবন রক্ষায় ব্যবহৃত ওষুধ এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উপর শুল্ক কমতে পারে, ফলে চিকিৎসা খরচ কমার সম্ভাবনা রয়েছে। সরকার কর বা শুল্ক ছাড় দিলে ভারতে উৎপাদিত টেলিভিশন, রেফ্রিজারেটর এবং অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতির দাম কমতে পারে। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উপর কর কমানোর ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এর ফলে বৈদ্যুতিক স্কুটার এবং গাড়ির দাম কমতে পারে।

অন্যদিকে, সম্পূর্ণরূপে নির্মিত ইউনিট হিসাবে আমদানি করা প্রিমিয়াম গাড়িগুলির উপর আরও করের বোঝা চাপতে পারে, ফলে দাম বাড়তে পারে। কাস্টমস শুল্ক বাড়ানো হলে বিদেশ থেকে আমদানি করা দামি ঘড়ি, জুতো এবং ডিজাইনার পোশাকের দাম আরও বাড়তে পারে। বিদেশ থেকে আমদানি করা বিলাসবহুল সৌন্দর্য পণ্য, সাজ সজ্জার সামগ্রী, পারফিউম এবং মেকআপ সামগ্রীর দাম ব্যয়বহুল হতে পারে। পাশাপাশি, সোনার আমদানি শুল্কের যে কোনও পরিবর্তন সোনা-রুপোর গয়নার উপর প্রভাব ফেলতে পারে।

রবিবার, ১ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় সংসদে বাজেট (Budget) ভাষণ শুরু করবেন নির্মলা সীতারামন। ভাষণ শেষ হলে বিস্তারিত আর্থিক বিবরণী ও নীতিগত প্রস্তাব সহ সম্পূর্ণ বাজেট নথি সরকারি পোর্টালে প্রকাশ করা হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto