Tuesday, June 30, 2026
HomeBig newsবাজেট পেশের আগে বড় ধাক্কা, বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! নতুন দাম কত...
Gas Price Hike

বাজেট পেশের আগে বড় ধাক্কা, বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! নতুন দাম কত হল?

রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি

ওয়েব ডেস্ক : আর কিছুক্ষণের মধ্যেই সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু তার আগেই বাড়ল গ্যাসের দাম (Gas Price)। একলাফে ৫০ টাকা বাড়ানো বাড়ানো হল ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম (Commercial gas prices increase)। ফলে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের একাধিক বড় শহরে নতুন দাম কার্যকর হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর—১৪.২ কেজির গৃহস্থালি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial gas) দাম হয়েছে ১,৭৪০.৫০ টাকা। কলকাতায় ১,৮৪৪.৫০ টাকা। মুম্বইয়ে ১,৬৯২ টাকা এবং চেন্নাইয়ে ১,৮৯৯.৫০ টাকা।

আরও খবর : আজ বাজেট, কী কী হতে চলেছে?

অন্যদিকে, গৃহস্থালি ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা রয়েছে। এছাড়াও লখনউয়ে গৃহস্থালি সিলিন্ডারের দাম ৮৯০.৫০ টাকা, আহমেদাবাদে ৮৬০ টাকা, হায়দরাবাদে ৯০৫ টাকা, বারাণসীতে ৯১৬.৫০ টাকা এবং পাটনায় ৯৫১ টাকা।

উল্লেখ্য, প্রতিমাসের সিলিন্ডারের দাম পর্যালোচনা করে থাকে পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি। ২০২৬ সালের জানুয়ারিতেও ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতি তা আবার ফের বাড়ানো হল। বাজেটের ঠিক আগে এই নতুন মূল্যবৃদ্ধি ব্যবসায়ী মহলে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO