Saturday, August 8, 2026
HomeScrollজীবন্ত হৃৎপিণ্ড নিয়ে ছুটল বন্দে ভারত! ২১৭ মিনিটে রেলপথে তৈরি হল নজির,...
Vande Bharat Express

জীবন্ত হৃৎপিণ্ড নিয়ে ছুটল বন্দে ভারত! ২১৭ মিনিটে রেলপথে তৈরি হল নজির, বাঁচল একটি প্রাণ

২১৭ মিনিটে এই গুরুত্বপূর্ণ অঙ্গ পরিবহণ করে নজির গড়ল ভারতীয় রেল

কলকাতা: শুধু যাত্রী নয়, এবার জীবন বাঁচানোর দৌড়েও ইতিহাস তৈরি করল বন্দে ভারত এক্সপ্রেস। জীবন্ত দাতার কাছ থেকে পাওয়া একটি হৃৎপিণ্ড রেলপথে সফল ভাবে পৌঁছে দেওয়া হল সুরাট থেকে আমদাবাদে (Ahamedabad)। মাত্র ২১৭ মিনিটে এই গুরুত্বপূর্ণ অঙ্গ পরিবহণ করে নজির গড়ল ভারতীয় রেল (Indian Railways)।

রেল সূত্রে খবর, মুম্বই সেন্ট্রাল–গান্ধীনগর ক্যাপিটাল রুটের বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সুরাট থেকে আমদাবাদে নিয়ে যাওয়া হয় জীবনদায়ী হৃদপিণ্ডটি। ট্রেন নম্বর ২০৯০১-এ চাপিয়ে মাত্র ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যে সেটি পৌঁছে যায় আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে হৃদপিণ্ড না পৌঁছলে প্রতিস্থাপনের সুযোগ নষ্ট হতে পারে। তাই গোটা প্রক্রিয়ায় ভারতীয় রেল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), গুজরাত পুলিশ এবং চিকিৎসকদের মধ্যে তৈরি করা হয়েছিল নিখুঁত সমন্বয়।

আমদাবাদ স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয়েছিল বিশেষ গ্রিন করিডোর। এর ফলে স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত কোনও বাধা ছাড়াই দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় হৃদপিণ্ডটি। সময় নষ্ট না করেই শুরু করা যায় প্রতিস্থাপনের পরবর্তী প্রক্রিয়া।

এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের গতি ও সময়ানুবর্তিতার পাশাপাশি ভারতীয় রেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে এল। এতদিন যাত্রী ও পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, এবার জরুরি চিকিৎসা পরিষেবাতেও রেলের সক্ষমতা প্রমাণিত হল।

আমদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বেদ প্রকাশ জানান, এই ঘটনা ভারতীয় রেলের জন্য অত্যন্ত গর্বের। তাঁর বক্তব্য, একটি মানুষের জীবন বাঁচাতে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ, আর রেল, পুলিশ ও চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অভিযান সফল হয়েছে।

জীবন বাঁচানোর এই ‘রেলপথের দৌড়’ ভবিষ্যতে জরুরি অঙ্গ পরিবহণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor