Saturday, July 4, 2026
HomeScrollনতুন করে উত্তপ্ত মণিপুরের উখরুল, কার্ফু জারি, বন্ধ ইন্টারনেট
Manipur Violence

নতুন করে উত্তপ্ত মণিপুরের উখরুল, কার্ফু জারি, বন্ধ ইন্টারনেট

উত্তপ্ত উখরুল, ৩০টিরও বেশি বাড়িতে আগুন, আহত বহু

ওয়েব ডেস্ক: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল মণিপুর। সবে উঠেছিল রাষ্ট্রপতি শাসন। গত সপ্তাহেই নতুন সরকার গঠিত হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। কিন্ত এর মধ্যে নতুন করে উত্তপ্ত মণিপুরের (Manipur Violence) উখরুল (Ukhrul Clash)। রাজ্যের পাহাড়ি জেলা উখরুলে (Ukhrul Clash) ফের সংঘর্ষে জড়িয়েছে কুকি-জো (Kuki-Zos) ও নাগা (Naga) – দুই গোষ্ঠী। পরিস্থিতি সামাল দিতে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্ফু জারি (Curfew In Manipur) করা হয়েছে এবং পাহাড়ি এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী।

উখরুল জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আগুনে পুড়ছে লিটান গ্রাম। দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে ৩০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিংসা কবলিত এলাকায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের। গোটা এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। হতাহত সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি।

আরও পড়ুন: বাংলায় ভোট কবে? কত দফায় ? কী জানাল কমিশন, দেখুন সবচেয়ে বড় খবর

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখরুল জেলার লিতান এলাকায় মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা অন্তত বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কোথাও কোথাও গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি। মূলত গ্রামবাসীদের আতঙ্কিত করে এলাকা ছাড়তে বাধ্য করতেই এই গুলিচালনা করা হয়েছে বলে মনে করছে প্রশাসন। সরকারি হিসেব অনুযায়ী, রবিবার ও সোমবার মিলিয়ে প্রায় ৩০টি বাড়ি পুড়েছে। সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে এক জন পুলিশকর্মীও রয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসা চলছে। আতঙ্কে বহু পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী জেলাগুলিতে আশ্রয় নিয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet