Saturday, August 8, 2026
HomeScrollভোট ঘোষণার আগেই  রাজ্যের আধিকারিকদের বদলির নির্দেশ দিল কমিশন
Election Commission

ভোট ঘোষণার আগেই  রাজ্যের আধিকারিকদের বদলির নির্দেশ দিল কমিশন

মুখ্য সচিবের কাছে নির্দেশ পাঠানো হয়েছে

ওয়েবডেস্ক-   ভোটের (Assembly Election 2026)  নির্ঘণ্ট ঘোষণার মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission) । আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল টিম বৈঠকে বসে। সেখান থেকে একাধিক খবর উঠে এসেছে। এখনও পর্যন্ত খবর অনুয়ায়ী ২ মার্চ নির্বাচন ঘোষণার সম্ভাবনা। এপ্রিলে ভোট থেকে গণনা হবে। এদিকে তার আগেই রাজ্যের আধিকারিকদের বদলির (Transfer of state officials)  নির্দেশ দিল কমিশন। যারা একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত তাদের বদলি করা হবে। তবে এই নিয়মের আওতায় পড়বেন না  সদর দফতরে কর্মরত কর্তারা।

কমিশনের নির্দেশে বলা হয়েছে, বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলি করতে হবে। এছাড়াও বদলি করা হবে এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজির মতো পুলিশ অফিসার। এই মর্মে মুখ্য সচিবের কাছে নির্দেশ পাঠানো হয়েছে।

এক নির্দেশিকায় জানানো হয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় জেলাশাসক,রিটানিং অফিসার, পুলিশ ইনস্পেক্টর পদে কর্মরত আধিকারিকেরা যে জেলায় দায়িত্বে ছিলেন, এবার তাদের সেখানে বদলি করা যাবে না। অন্যদিকে, এদিন অন্যদিকে আজ, মঙ্গলবার ৮৫০৫ জন গ্রুপ বি কর্মীদের তালিকা কমিশনকে নবান্ন। এই গ্রুপ বি আধিকারিকদের মধ্যে অনেকেই SIR শুনানিতে  AERO পদে কাজ করছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছেন ১০৪ জন। আপার ডিভিশন ক্লার্ক রয়েছেন ১১৭২ জন। ক্লার্ক রয়েছেন ১৪০০ জন। রাজ্যের বিভিন্ন পদের কর্মী রয়েছেন এই তালিকায়। মুখ্য সচিবকে ইতিমধ্যে চিঠি দিয়েছে রাজ্যের সিইও দফতর। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআরের শুনানি (Bengal SIR Hearing), ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা, জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বাংলায় এসআইআরের শুনানি, নথি স্ক্রুটিনির দিনক্ষণ বাড়ানো হল। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (CEO Manoj Kumar Agarwal ) দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।এর আগে ১৪ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছিল। সেই সময়সীমা বদলে আরও দুই সপ্তাহ বাড়ানো হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor