Thursday, April 9, 2026
HomeScrollযুবকের মাথা কেটে খুন! জনতার পাল্টা মারে মৃত্যু অভিযুক্তের, চাঞ্চল্য বিহারে
Bihar

যুবকের মাথা কেটে খুন! জনতার পাল্টা মারে মৃত্যু অভিযুক্তের, চাঞ্চল্য বিহারে

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : ভয়াবহ কাণ্ড বিহারে (Bihar)। এক যুবকের মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল। কিন্তু এর পরেই অভিযুক্তকে পাল্টা গণপিটুনি দিয়ে মেরেই (Murder) ফেলল উত্তেজিত জনতা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিহারের অরারিয়া জেলার ফরবেশগঞ্জের সুভাষচক বাজারে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সেই সময় এক পিকআপ ভ্যান চালক ও ছাতু ব্যাবসায়ী বচসায় জড়ান। সেই সময় আলি হুসেন নামে ওই ছালককে খুন করে ওই ব্যবসায়ী। মাথা কেটে তা ফেলে রাখে বাজারে। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। তার পরেই বছর ৩০-এর ছাতু ব্যবসায়ী পিটিয়ে খুন করে বলে অভিযোগ।

আরও খবর : অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন

সূত্রের খবর, হত্যাকারী এলাকার এক বাড়িতে লুকিয়ে ছিল। তার পর সেখানেই চড়াও হয় উত্তেজিত জনতা। হত্যাকারীকে সেখান থেকে বার করে এনে লাঠি-বাঁশ দিয়ে ব্যাপক মারধর শুরু করা হয়। মারের চোটেই তাঁর মৃত্যু হয় বলে খবর। সকাল সকাল এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হলে বিশাল পুলিশবাহিনী (Police) নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার জিতেন্দ্র কুমার। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, ছাতু ব্যাবসায়ীর সঙ্গে রসিকতা করছিলেন ওই পিকআপ ভ্যান চালক। তার পরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই রাগের চোটে ওই ব্যবসায়ী ছুরি বের করে চালকের মুণ্ডচ্ছেদ করে। তার পরেই ক্ষুব্ধ জনতার পাল্টা মারে মৃত্যু হয় হত্যাকারীরও। এই ঘটনার পর এলাকায় নিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto