Friday, March 20, 2026
HomeScrollআলিপুর চিড়িয়াখানার বাদুড়ের শরীরে কি নিপা ভাইরাস?
Alipore Zoo

আলিপুর চিড়িয়াখানার বাদুড়ের শরীরে কি নিপা ভাইরাস?

আতঙ্ক কাটাতে শুরু আরটি-পিসিআর পরীক্ষা

কলকাতা: কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্রে থাকা আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) বাদুড়দের ঘিরে কি নিপা ভাইরাসের আশঙ্কা তৈরি হয়েছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে নমুনা পরীক্ষা। শহরবাসীর মধ্যে যাতে অযথা আতঙ্ক না ছড়ায়, সে কারণেই আগাম সতর্কতায় আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র একটি বিশেষজ্ঞ দল ভোরের আলো ফোটার আগেই চিড়িয়াখানায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নিপা ভাইরাসের সম্ভাব্য উৎস চিহ্নিত করতেই রাজ্যের বিভিন্ন এলাকায় বাদুড়দের আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম, বারাসত এবং বসিরহাট এলাকা থেকে বাদুড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। কলকাতার মধ্যে একমাত্র আলিপুর চিড়িয়াখানাতেই বড় বাদুড়ের উপনিবেশ থাকায়, সেখানকার বাদুড়দের পরীক্ষার আওতায় আনা হয়েছে। এই পরীক্ষার কাজ করছে আইসিএমআর ও এনআইভি যৌথভাবে। পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করছে রাজ্য বনদফতর।

আরও পড়ুন: ফের তাপমাত্রা কমল কলকাতায়! শীতের ‘দ্বিতীয় ইনিংস’-এর ইঙ্গিত?

রাজ্যের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সন্দীপ সুন্দ্রিয়াল জানিয়েছেন, বাদুড় ধরার ক্ষেত্রে বনদফতরের অনুমতি প্রয়োজন হয়। স্বাস্থ্যদফতরের আবেদনের ভিত্তিতে সেই অনুমতি দেওয়া হয়েছে। তাঁর কথায়, “রাজ্যের যেসব এলাকায় বাদুড়ের উপস্থিতি রয়েছে, সেখানে বিশেষজ্ঞ দল গিয়ে নমুনা সংগ্রহ করছে। চিড়িয়াখানাতেও সেই কাজ সম্পন্ন হয়েছে। আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।”

বৃহস্পতিবার ও শুক্রবার—এই দু’দিন ধরে আলিপুর চিড়িয়াখানায় নমুনা সংগ্রহের কাজ চলে। সকাল ৯টায় দর্শকদের জন্য গেট খোলার আগেই কাজ শেষ করে চিড়িয়াখানা ছেড়ে যায় বিশেষজ্ঞ দল। ফলে দর্শনার্থীদের কোনও অসুবিধা হয়নি। তবে আলিপুরের বাদুড়রা নিপা ভাইরাসমুক্ত কি না, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আজ, শনিবার নদিয়া জেলায় বাদুড়ের নমুনা সংগ্রহে যাচ্ছে বিশেষজ্ঞ দল। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor