Saturday, March 21, 2026
HomeScrollলড়াইয়ের মাঝেই বড় ধাক্কা! পিতৃহারা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

লড়াইয়ের মাঝেই বড় ধাক্কা! পিতৃহারা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

পঞ্চানন বর্মনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

কলকাতা: খেলার মাঠে প্রতিকূলতাকে হারিয়ে বারবার জিতেছেন। কিন্তু জীবনের এই লড়াইয়ে হার মানতে হল স্বপ্না বর্মনকে (Swapna Barman)। এশিয়ান গেমসে (Asian Games) সোনা জয়ী অ্যাথলিট তথা রাজগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পঞ্চাননবাবু। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরিবারের সব চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না।

আরও পড়ুন: ‘আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে’ আশ্বাস মমতার

বাবার অসুস্থতার মধ্যেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন স্বপ্না। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জ আসনে প্রার্থী হন তিনি। তবে প্রচারের মাঝেই বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে ছিলেন এই সোনাজয়ী অ্যাথলিট।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পঞ্চাননবাবুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল, যা পরিবার খণ্ডন করেছিল। বাবার সুস্থতার জন্য পুজোও দিয়েছিলেন স্বপ্না। জলপাইগুড়ির ঢিং পাড়া এলাকার বাসিন্দা স্বপ্নার জীবনে তাঁর বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম করে সংসার চালানোর পাশাপাশি মেয়ের স্বপ্নপূরণে সবসময় পাশে থেকেছেন পঞ্চানন বর্মন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব। স্বপ্নার পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন স্বপ্না। সেই লড়াইয়ের মাঝেই নেমে এল এই ব্যক্তিগত শোকের মুহূর্ত।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/