Wednesday, March 4, 2026
HomeScroll১০০ দিনের কাজে সুপ্রিম ধাক্কার পর কেন্দ্রকে কড়া বার্তা হাইকোর্টের
100 Days Work

১০০ দিনের কাজে সুপ্রিম ধাক্কার পর কেন্দ্রকে কড়া বার্তা হাইকোর্টের

কেন্দ্রকে এক মাসের সময় বেঁধে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

কলকাতা: ১০০ দিনের কাজ (100 Days Work) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) ‘গ্রিন সিগন্যাল’ পেতেই তৎপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সুপ্রিম নির্দেশের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিলেন। পশ্চিমবঙ্গে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে তেমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজের যে অর্থ রাজ্যের পাওয়ার কথা, যা বকেয়া রয়েছে, তা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে হবে। বকেয়া টাকা নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্রকে এক মাসের সময় বেঁধে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

দীর্ঘ জটিলতা কাটিয়ে ১০০ দিনের কাজ শুরু ও বছর ধরে আটকে থাকা ‘প্রাপ্য’ টাকার মামলায় সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য। কেন্দ্রের অভিযোগ ছিল, ১০০ দিনের কাজের প্রকল্পে মোট ৫ কোটি টাকা দুর্নীতি হয়েছে। পূর্ব বর্ধমান, মালদহ, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির প্রমাণও তুলে ধরেছিল তাঁরা। বন্ধ রেখেছিল ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা। অন্যদিকে, দুর্নীতি অভিযোগকে নস্যাৎ করেই সরব হয়েছিল রাজ্য। শাসকশিবিরের অভিযোগ, কেন্দ্র রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে। গত তিন বছর ধরে এই প্রকল্প বন্ধ থাকায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৪ হাজার ৫৬৮ কোটি টাকা, এই দাবি করেছে রাজ্য। এর জেরে বন্ধ ১০০ দিনের কাজ বন্ধ। সেই অর্থ মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে নতুন করে হাইকোর্টের আবেদন করে রাজ্য।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল,রেল স্টেশন থেকে সরাতে হবে পথকুকুর,নির্দেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলাটি ওঠে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে।মামলার প্রেক্ষিতেই এ দিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত যত দ্রুত সম্ভব মনরেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে বাংলায়। আর বকেয়া অর্থের বিষয়ে কেন্দ্র নিজের অবস্থান জানাতে হলফনামা দেবে আদালতে। এক মাস পরে এই মামলার পরবর্তী সম্ভাব্য শুনানি। এরপরই আদালত মোদি সরকারের অবস্থান বদল। কাজ শুরু করতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।

দেখুন ভিডিও

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80