Wednesday, February 4, 2026
HomeScrollসন্দেশখালিতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বন্ধ যাতায়াত, দেখুন কী অবস্থা
Sandeshkhali

সন্দেশখালিতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বন্ধ যাতায়াত, দেখুন কী অবস্থা

সেতুটি বাম আমলে নির্মিত হয়েছিল, তার পর দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায়

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি (Sandeshkhali) কংক্রিটের সেতু (Concrete bridge collapses) ভেঙে পড়ল বিদ্যাধরী খালে (Bidhyadhari River), কোনরকম ভাবে প্রাণে রক্ষা পেল গ্রামবাসীরা। বাম আমলের তৈরি কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বোয়ারমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের  ঢেকনামারী  গ্রামের ঘটনা। বামফ্রন্টের আমলে তৈরি ৬ ফুট চওড়া ৩০,  ফুট লম্বা দীর্ঘদিন ধরে বেহাল ও ভগ্ন দশা ছিল এই সেতুর, বারবার প্রশাসনকে জানিয়ে কোন ফল হয়নি এমনটাই দাবি করেছেন পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধি।

যার ফলে হঠাৎই আজকে দুপুর বারোটা নাগাদ খালের জল বেড়ে গিয়ে দুর্বল পাকা সেতু ভেঙে পড়ে। যার ফলে এপার ওপারের  পাঁচটি গ্রাম কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সরজমিনে জানতে চান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি এক  ব্লক সভাপতি ইমান আলী গাজী, যুব সভাপতি মধুসূদন বারুই।

আরও পড়ুন- হাসপাতালের বেডে কুকুর! ছবি ভাইরাল হতেই শাসক-বিরোধী তরজা

তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেতু যাতে সংস্কার করা হয় তার জন্য আমরা সরজমিনে খতিয়ে দেখে একটি রিপোর্ট দ্রুত তৈরি করে কাজ শুরু করব। পুরো বিষয়টা জানানো হয়েছে রাজ্যের প্রশাসনিক কর্তাদের বিস্তারিত জানানো হয়েছে। অন্যদিকে সিপিএম নেতা প্রদীপ্ত সরকার বলেন, বামফ্রন্টকে আমলে এই সেতু বিদ্যাধরী নদীর উপর তৈরি হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ভগ্নদশায় পরিণত হয়েছিল, আমরা গ্রামবাসীরা বিশেষ করে বহু স্কুল রয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীদের যাওয়ার মাধ্যম বারবার দাবি করে আসছিলাম এই সেতু দ্রুত সংস্কার করা হোক সেই কথা কর্ণপাত করেনি, তার ফলেই এই ঘটনা।

Read More

Latest News