Sunday, August 16, 2026
HomeScrollফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
ICC T20 World Cup 2026

ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?

নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ভারত, বদলা নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকাও

ওয়েব ডেস্ক: শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) কাউন্টডাউন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেগা-টুর্নামেন্ট। তার আগে সব দলই ওয়ার্ম আপ ম্যাচের (Warm Up Match) মাধ্যমে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Vs South Africa)। তবে এই ম্যাচ শুধু প্রস্তুতিমূলক নয়, বরং বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

বুধবার সন্ধ্যে ৭টায় শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। একইসঙ্গে অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে জিও হটস্টারে। আইসিসি-র অন্যান্য ওয়ার্ম আপ ম্যাচও জিও হটস্টারে দেখা যাবে, আর সব ম্যাচের হাইলাইটস পাওয়া যাবে আইসিসি-র অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! কেন জানেন?

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে দারুণ আত্মবিশ্বাসী। সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সূর্যর ইয়ং ব্রিগেড। অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিং থেকে ঈশান কিষানের ধারাবাহিকতা, হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স এবং অর্শদীপ সিংয়ের নিখুঁত বোলিং বিশেষভাবে নজর কেড়েছে এই সিরিজে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ নিছক ওয়ার্ম আপ নয়। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হারের ক্ষত এখনও টাটকা। সেই পরাজয়ের জবাব দিতেই এই ম্যাচে নিজেদের প্রমাণ করতে মরিয়া প্রোটিয়া দল। ফলে দুই দলের লড়াই যে যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k