Monday, August 17, 2026
HomeScrollহাসপাতালের বেডে কুকুর! ছবি ভাইরাল হতেই শাসক-বিরোধী তরজা
Hooghly

হাসপাতালের বেডে কুকুর! ছবি ভাইরাল হতেই শাসক-বিরোধী তরজা

বিজেপির অভিযোগের ভিত্তিতে কী বলল তৃণমূল? দেখুন

হুগলি: হাসপাতালের যেসব বেডে রোগীর থাকার কথা, সেখানেই নির্দ্বিধায় শুয়ে রয়েছে কুকুর (Dog on Hospital Bed)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। এবার খবরের শিরোনামে হুগলি (Hooghly) জেলার গৌরহাটি ইএসআই হাসপাতাল (Gourhati ESI Hospital)। অভিযোগ উঠেছে, যেখানে রোগী পরিষেবা দেওয়ার কথা, সেখানে চরম অব্যবস্থার ছবি সামনে এসেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও।

বিজেপির (BJP) স্থানীয় নেতৃত্বের দাবি, জুটমিলের শ্রমিকরা চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাঁদের বলা হয় বেড নেই। অথচ সেই হাসপাতালেই একটি বেডে কুকুর শুয়ে থাকার দৃশ্য ধরা পড়েছে। আরও অভিযোগ, ঘটনার সময় হাসপাতালে কোনও নার্স বা এটেনডেন্টের উপস্থিতি ছিল না।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু!

এদিন হুগলিতে এসে বিজেপি নেত্রী বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এটা এখন স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে—মানুষের বিছানায় কুকুর। কয়েকদিন আগেই দেখা গেছে কুকুর একটি শিশুর মাথা নিয়ে গেছে। হাসপাতাল চত্বরে কুকুরের অবাধ যাতায়াত চলছে। এরকম ছবি রাজ্যের বহু জায়গাতেই দেখা যাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই রাজ্য আরও অনেক কিছু দেখেছে—মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস পর্যন্ত।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক অসিত মজুমদার বলেন, “এই ঘটনার কথা আমার জানা নেই। আমি খোঁজ নেব। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করব।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor