Tuesday, March 10, 2026
HomeScrollআদালত অবমাননার মামলায় ইডি অফিসারকে তলব
Supreme Court

আদালত অবমাননার মামলায় ইডি অফিসারকে তলব

মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

কলকাতা: মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি (Enforcement Directorate) সুপ্রিম কোর্টে (Supreme Court) গেলেও বড় ধাক্কা খেল। মাদ্রাজ হাইকোর্টের অবমাননা নোটিসের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

ঘটনার সূত্রপাত, হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ইডি তদন্ত চালিয়ে যাচ্ছে । এই অভিযোগে এক ইডি অফিসারের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় মাদ্রাজ হাইকোর্ট নোটিস জারি করার পরই ওই আদেশ বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি (ED)।

আরও পড়ুন: পুণেতে চাঞ্চল্যকর ঘটনা! গ্রেফতার বাবা-ছেলে

বুধবার বিচারপতি জে.কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ জানিয়ে দেয়, অবমাননার মামলা যখন মাদ্রাজ হাইকোর্টে বিচারাধীন, তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়। ইডিকে তাদের বক্তব্য মাদ্রাজ হাইকোর্টের কাছেই পেশ করতে হবে। ফলে ইডির আবেদন খারিজ করা হল। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে অবমাননার মামলায় সংশ্লিষ্ট ইডি অফিসারকে এখন হাইকোর্টের তলবের মুখোমুখি হতে হবে। মামলা নিয়ে আগামী দিনগুলোতে আদালতে কী অগ্রগতি হয় তার দিকেই এখন নজর আইনমহলে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast