Monday, March 16, 2026
HomeScrollলন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলা

লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলা

নয়া দিল্লি: ভারত-ব্রিটেন সম্পর্কের মাঝে আবারও বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন ঘটে যায় এমন কিছু, যা নিয়ে এখন জল্পনার শেষ নেই। ভারতের বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্করের (S Jaishankar) সাম্প্রতিক ব্রিটেন সফরের সময় এক ভয়াবহ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে এক্স (Ex) মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জয়শঙ্করের বৈঠকের সময়, চ্যাথাম হাউসের (Chatham House) বাইরে জোরে জোরে স্লোগান দিচ্ছে কিছু লোক। তাদের মুখে ভারত-বিরোধী (Anti-India) স্লোগান শোনা যায়। কিন্তু কেন এই স্লোগান? কেনই বা ভারতের পতাকা (Indian Flag) নিয়ে অশোভন আচরণ?

এই ঘটনাটি ঘটে ভারতের বিদেশমন্ত্রীর পাঁচদিনের ব্রিটেন সফরের (UK Visit) তৃতীয় দিনে। ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই সফর। মূলত ৪১০০ কোটি পাউন্ডের (Pound) দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক (Bilateral Trade Relations) আরও মজবুত করাই এই সফরের প্রধান উদ্দেশ্য। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি (David Lammy) এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। এছাড়া ৭ ও ৮ মার্চ বেলফাস্ট (Belfast) ও ম্যাঞ্চেস্টারে (Manchester) দুটি নতুন ভারতীয় কনস্যুলেট (Indian Consulate) খোলা হবে। দুই দেশের সহযোগিতা প্রসারের (Cooperation Expansion) ক্ষেত্রে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রতিবার সোনা পাচারে ১২ লক্ষ টাকা আয় করতেন রানিয়া!

বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের (Keir Starmer) সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে (Bilateral Meeting) অংশ নেন জয়শঙ্কর। আলোচনায় উঠে আসে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা (Trade, Health, Education, Defence Cooperation) সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি (Ukraine Situation) এবং দুই দেশের মধ্যে জনগণের আদান-প্রদান (People-to-People Exchange) নিয়েও কথা হয়। ব্রিটেন সফরের পর, ৬ থেকে ৭ মার্চ আয়ারল্যান্ড (Ireland) সফরেও (Ireland Visit) যাবেন তিনি।

তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে চ্যাথাম হাউসের বাইরে ঘটে যাওয়া সেই ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি জয়শঙ্করের গাড়ির (Car) দিকে ছুটে আসছে। এর মধ্যেই একজন ভারতের পতাকা ছিঁড়ে ফেলছেন। নিরাপত্তা কর্মীরা (Security Personnel) দ্রুত ব্যবস্থা নিয়ে আক্রমণকারীদের (Attacker) আটকান। তবুও প্রশ্ন উঠছে, কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারল? নিরাপত্তায় কোথায় খামতি ছিল?

এই ঘটনায় ভারত-ব্রিটেন সম্পর্কের (India-UK Relations) উপর প্রভাব পড়বে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির (Bilateral Relations Improvement) মুহূর্তে এমন ঘটনা সম্পর্কের মাঝে দূরত্ব বাড়াতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Official Response) পাওয়া যায়নি। অপেক্ষা, দুই দেশের মধ্যে কূটনৈতিক (Diplomatic) স্তরে কী পদক্ষেপ নেওয়া হয়।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88