Thursday, July 16, 2026
HomeScrollপ্রতিবার সোনা পাচারে ১২ লক্ষ টাকা আয় করতেন রানিয়া!

প্রতিবার সোনা পাচারে ১২ লক্ষ টাকা আয় করতেন রানিয়া!

ওয়েব ডেস্ক: সোমবার রাতে সোনা পাচারের (Gold Smuggling) অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) গ্রেফতার হয়েছেন কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী রানিয়া রাও (Ranya Rao)। দুবাই (Dubai) থেকে প্রায় ১২.৫৬ কোটি টাকা মূল্যের ১৪.২ কেজি সোনা নিয়ে আসছিলেন তিনি। এরপরে অভিনেত্রীর বাড়িতেও হানা দেওয়া হয়। সেই হানায় উদ্ধার হয় ২.০৬ কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ২.৬৭ কোটি টাকা। সবমিলিয়ে বাজেয়াপ্ত হয়েছে ১৭.২৯ কোটি টাকা মূল্যের সম্পত্তি।

রানিয়া হলেন আইপিএস অফিসার রামাচন্দ্র রাওয়ের (Ramachandra Rao) সৎ মেয়ে, যিনি বর্তমানে কর্নাটক স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিজিপি পদে আছেন। এমিরেটস সংস্থার উড়ানে বেঙ্গালুরু ফিরছিলেন রানিয়া। ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স-এর (DRI) কাছে সোনা পাচারের খবর ছিল। সেই সূত্র ধরেই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার আর্থিক অপরাধ আদালতে তোলা হয়। সেই আদালত তাঁকে ১৪ দিনের আইনি হেফাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন: বিদেশিনীর ঊরুতে ‘দেবতার ট্যাটু’, গ্রেফতার শিল্পী সহ পার্লার মালিক

ডিআরআই-এর সূত্র জানিয়েছে, সম্প্রতি ঘন ঘন বিদেশযাত্রা করছিলেন ৩৩ বছর বয়সি রানিয়া। সেই কারণেই নজরে পড়ে যান। ডিআরআই কর্তৃপক্ষ খেয়াল করে, ১৫ দিনে চারবার দুবাই গিয়েছেন অভিনেত্রী, যার ফলে সন্দেহ ঘনীভূত হয়। তদন্তের পর জানা গিয়েছে, এক বছরে ৩০ বার দুবাই গিয়েছিলেন রানিয়া। প্রতিটা ট্রিপে আয় করেছেন ১২ লক্ষ টাকা।

জানা গিয়েছে, পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে পাচার করছিলেন রানিয়া। যোগাযোগ কাজে লাগিয়ে তিনি শুল্ক দফতরকে ফাঁকি দিয়েছেন, এমনটাও মনে করা হচ্ছে। এমনকী স্থানীয় পুলিশ কর্মীদের ফোন করে তাঁকে এসকর্ট করে নিয়ে যাওয়ার কথাও বলেছিলেন। রানিয়ার আইপিএস সৎ বাবা সহ কোনও পুলিশ বিভাগের লোক সোনা পাচারের সঙ্গে জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot