Sunday, March 15, 2026
HomeScrollঅগাস্টে কলকাতায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনার দাম!

অগাস্টে কলকাতায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনার দাম!

সোনার দামে তৈরি হল নতুন রেকর্ড!

ওয়েব ডেস্ক : চলতি বছরের শুরু থেকেই দাম বেড়েছে সোনা (Gold) ও রুপোর (Silver)। জুলাই মাসে দাম কিছুটা কমেছিল। অগাস্ট মাসের প্রথম দিকে সেই দাম কম ছিল। কিন্তু তার পর থেকেই এই হলুদ ধাতুর দাম ওঠানামা করছে। এমনকি অগাস্টের শেষের দিকে দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে সোনার দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড।

অগাস্ট মাসে সোনার (Gold) দাম সব থেকে বেশি বেড়েছে। ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৫ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারাটের ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে এই দাম বেড়েছে প্রায় ৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে অগাস্ট মাসে এই সোনার দাম বাড়লেও, গত একদিনে সোনার দাম বিপুল বৃদ্ধি পেয়েছে। শনিবার, ৩০ অগাস্ট ১০ গ্রাম সোনার দাম ১ হাজার ২০০ টাকা বেড়েছে। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। অগাস্ট মাসে প্রতি কেজিতে রুপোর (Silver) দাম প্রায় ১১ হাজার টাকা বেড়েছে।

আরও খবর : ‘দাগি অযোগ্য’ -দের তালিকায় জুড়ল আরও নাম!

এই দাম বাড়ার ফলে দেখে নেওয়া যাক রবিবার কলকাতার বাজারে সোনার দাম কত রয়েছে:

২৪ ক্যারাটের পাকা সোনার (Gold) বার প্রতি ১০ গ্রামের দাম হল ১ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা। খুচরো পাকা সোনার বার প্রতি গ্রামে দাম হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৯৯ হাজার ২০০ টাকা। এর পাশাপাশি রুপোর দাম প্রতি কেজিতে হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা।

তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 slot WDBOS