Sunday, April 26, 2026
Homeভারী বৃষ্টির জের, বদ্রীনাথের জাতীয় সড়কে ধস

ভারী বৃষ্টির জের, বদ্রীনাথের জাতীয় সড়কে ধস

ওয়েব ডেস্ক: অবিরাম বৃষ্টির জেরে ধসে পড়ছে পাহাড়, বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) জীবনযাত্রা। প্রবল বৃষ্টিপাত এবং তার ফলে হওয়া ধারাবাহিক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথগামী ৭ নম্বর জাতীয় সড়ক। এর সরাসরি প্রভাব পড়েছে চারধাম যাত্রার উপর। বদ্রীনাথ (Badrinath) কেদারনাথ (Kedarnath) ও হেমকুণ্ডগামী হাজার হাজার তীর্থযাত্রী এখন রাস্তায় আটকে।

শুক্রবার গভীর রাত থেকে বন্ধ রয়েছে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের সিরোবগড় অংশ। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চল থেকে পাথর গড়িয়ে এসে একাধিক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। চামোলি পুলিশের মতে, সিরোবগড়, ভানের পানি ও পিপালকোটির কাছে রাস্তাগুলি পুরোপুরি অবরুদ্ধ। যোশীমঠ, গোবিন্দঘাট ও পাণ্ডুকেশ্বরে আটকে রয়েছেন হাজার হাজার তীর্থযাত্রী।

আরও পড়ুন: ফের যান্ত্রিক ত্রুটির কবলে ইন্ডিগোর বিমান

যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কার ও মেরামতির কাজ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বর্ডার রোডস সংস্থা একযোগে কাজ শুরু করেছে। অন্যদিকে রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপদ এড়াতে বিকল্প রাস্তায় যাত্রীদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চামোলি ও রুদ্রপ্রয়াগ পুলিশ সব তীর্থযাত্রীকে ঘর থেকে না বেরোনোর এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বন্ধ রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবাও।

মে মাসের শুরুতেই চারধাম যাত্রা শুরু হলেও এই দুর্যোগে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন যেখানে ২৪-২৫ হাজার তীর্থযাত্রী কেদারনাথে যেতেন, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৬ হাজারে। প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে চলছে লাগাতার চেষ্টা, তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188