Saturday, June 27, 2026
HomeScrollবড়দিনে পার্ক স্ট্রিট বন্ধ কতদিন? ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Christmas 2025

বড়দিনে পার্ক স্ট্রিট বন্ধ কতদিন? ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বড়দিন (Christmas 2025) উপলক্ষে পার্কস্ট্রিটে (Park Street) যান চলাচল বন্ধ থাকবে ২৪ ও ২৫ ডিসেম্বর। ওই দু’দিন সাধারণ মানুষকে হেঁটেই চলাচল করতে হবে, এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫-এর (Kolkata Christmas Festival 2025) শুভ সূচনা অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, “আজ কলকাতার অ্যালেন পার্কে ১৫তম ক্রিসমাস উৎসবের সূচনা হল। এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। তবে ডেকোরেশন এবং স্টল থাকবে ৫ জানুয়ারি পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ থাকবে, তখন হাঁটতে হবে।”

আরও পড়ুন: ‘৪০ শতাংশ বেকারত্ব কমানো গেছে’ বিশ্ব বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সব ধর্মকে সম্মান করি। সব ধর্মের উৎসবকে নিজের উৎসব বলে পালন করি।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকটা উৎসব করি। কারণ বাংলার মানুষ মেলা-খেলা খুব ভালোবাসে। ছাত্রছাত্রীরাও খুব খুশি থাকে। ক্রিসমাস ও নিউ ইয়ার ফেস্টিভ্যাল সবার মনে আনন্দ এনে দেবে।”

নিজের ছোটবেলার স্মৃতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি মিডনাইট প্রেয়ার করে আসছেন। “এটা আমার কাছে নতুন কিছু নয়। আমি এই উৎসবে অভ্যস্ত,” বলেন তিনি। মানুষকে আনন্দে রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এখন মানুষের জীবনে অনেক টেনশন চলছে। তাই মানুষকে রিল্যাক্স করতে দিতে হবে। আনন্দে রাখাই আমাদের লক্ষ্য।”

এদিন বাংলার পর্যটন নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, “বাংলায় অনেক বিখ্যাত জায়গা রয়েছে। ট্যুরিজমে আমরা এখন দ্বিতীয় স্থানে। বহু বিদেশি পর্যটক এখানে আসছেন। আমরা শীঘ্রই প্রথম হব।” তিনি আরও যোগ করেন, “এখানে গভীর সমুদ্র, গভীর জঙ্গল, হিমালয় রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানকার মানুষের মধ্যে রয়েছে একতা ও ভালোবাসা।” শেষে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বড়দিনের উৎসব উন্মোচিত হল। আমরা সারা বিশ্বকে বার্তা দিতে চাই—সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার ও বন্ধুদের বড়দিন এবং আগামি নতুন বছরের শুভেচ্ছা।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO