Saturday, June 27, 2026
HomeScrollঅস্কার ২০২৬: অস্কারে মনোনীত 'হোমবাউন্ড'!
Oscars-2026

অস্কার ২০২৬: অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’!

অন্য প্ল্যাটফর্মে ‘অস্কার অ্যাওয়ার্ড সেরিমনি

ওয়েব ডেস্ক: নীরজ গায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ভারতের সিনেপ্রেমীদের জন্য বড় সাফল্যের খবর নিয়ে এসেছে। অস্কারে (Oscars 2026) মনোনীত ঈশান-জাহ্নবী অভিনীত নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ (Homebound-Oscars)! ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ ভারতের ‘হোমবাউন্ড’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য মনোনীত। শুধু কি তাই, অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি। এবার তা পা রাখতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

‘হোমবাউন্ড’ উত্তর ভারতের একটি গ্রামীণ পটভূমিতে নির্মিত দুই আশৈশব বন্ধুর জাতীয় পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার গল্প বলে, যারা বিশ্বাস করে যে এই কেরিয়ার জীবনে মর্যাদা এবং স্থিতিশীলতা বয়ে আনবে। লক্ষ্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্বের পরীক্ষা হয় বিপত্তি এবং ক্রমবর্ধমান হতাশার মাধ্যমে।’হোমবাউন্ড’ ছবিতে দুই বন্ধুর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং বিশাল জেঠওয়া, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন জাহ্নবী কাপুরও। আন্তর্জাতিক ফিচারের পাশাপাশি অ্যাকাডেমি আরও ১২টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করেছে- যার মধ্যে রয়েছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিচার ও শর্ট, লাইভ অ্যাকশন শর্ট, মেকআপ ও হেয়ারস্টাইলিং, অরিজিনাল স্কোর, অরিজিনাল গান, সাউন্ড এবং ভিজ্যুয়াল এফেক্টস।ছবিটির প্রযোজক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “আমরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছি। টিম হোমবাউন্ড- এভাবেই এগিয়ে চলো।”

আরও পড়ুন:‘দুষ্টু নাচ’ নেহা কক্করের, নিন্দার ঝড় নেটপাড়াতে

অন্যদিকে অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি এবার তা পা রাখতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ১৯৭৬ সাল থেকে অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি আয়োজিত হয়ে আসছে পর্দায়। যা সম্প্রচার করে আসছে এবিসি। বুধবার ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে জানানো হয়েছে যে এবার এই সেই পথচলা থামতে চলেছে। প্রযুক্তির যুগে সেই সব কিছুকে পিছনে ফেলে অস্কার এবার সম্প্রচারিত হবে ইউটিউবে। ২০২৯ থেকে আগামী পাঁচ বছরের জন্য হচ্ছে এই চুক্তি। কয়েক বছর ধরে আভিজত্য কমেছে অস্কারেরও। প্রতি বছর কমেছে দর্শকের সংখ্যা।সেক্ষেত্রে এবিসির সঙ্গে প্রতি বছর বহু অর্থ বিনিময়ে চুক্তি করে খুব একটা লাভের মুখ দেখছিল না অ্যাকাডেমি। প্রযুক্তির যুগে মানুষ সময় বেঁধে টিভির পর্দায় কোনও অনুষ্ঠান দেখা সম্ভব না।আগামীতে ইউটিউব অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনির হালে ঠিক কতটা পানি দেয় তাইই দেখার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO